এক্সপ্লোর

Suvendu Adhikari: 'BJP ক্ষমতায় এলে এদের উল্টো ঝুলিয়ে সোজা করে দেব' হুমায়ুনকে নিশানা শুভেন্দুর

West Bengal News: বহরমপুর মেডিক্যালের চিকিৎসক ও জুনিয়র ডাক্তারদের নিশানা করেন ভরতপুরের বিধায়ক। যার পাল্টা এবার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা।

কলকাতা: ডাক্তারদের হুঁশিয়ারি হুমায়ুন কবীরের। এবার পাল্টা তৃণমূল বিধায়ককে উল্টো ঝুলিয়ে সোজা করার হুমকি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভরতপুরের তৃণমূল বিধায়ককে উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুমকি বিরোধী দলনেতার। 

কী বলেছিলেন হুমায়ুন কবীর? 

বহরমপুর মেডিক্যালের চিকিৎসক ও জুনিয়র ডাক্তারদের নিশানা করেন ভরতপুরের বিধায়ক। তিনি বলেন, "বহরমপুর মেডিক্যালের ডাক্তারদের চলাফেরার ওপর লক্ষ্য রাখছি। সরকারি বিল্ডিংয়ে থাকে, ঘুমায়, এসি-র হাওয়া খায়। সব লক্ষ্য রাখছি, আমার বিরুদ্ধে এফআইআর করেছে। জেল খেটে এসে, ৫০ হাজার লোক নিয়ে বহরমপুর মেডিক্যালে যাব। সব হিসাব বুঝে নেব। পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, "বাজার মাত করে প্রচারে থাকতে চাইছেন। এদের উল্টো ঝুলিয়ে কীভাবে সোজা করতে হয়, বিজেপি জানে। বিজেপি সরকারে এলে করে দেখাব।'' 

আর জি কর-কাণ্ডের পর পুলিশ ও স্বাস্থ্য় প্রশাসনের একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব হন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনের চাপে সেই অফিসারদের সরাতে বাধ্য় হন মুখ্য়মন্ত্রী। যার মধ্য়ে অন্য়তম কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য় অধিকর্তা দেবাশিস হালদার, স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক। এর আগেও চিকিৎসকদের নিশানা করেছেন ভরতপুরের বিধায়ক। কর্মবিরতি নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা করেন তিনি। এখানেই শেষ নয়, হুমায়ুন কবীর বলেন, তিন কোটি ভোটার আছে তৃণমূলের। তার মধ্যে দশ হাজার মাঠে নামলে কি হবে তখন বুঝবে। কার্যত হুঁশিয়ারির সুরে তৃণমূল বিধায়ক বলেন, "দ্বিতীয় ভগবান বলে, সেই ভগবানের আচরণ কি করছে ওনারা? যেভাবে ডাক ঢোল বাজাচ্ছিলেন, ড্রাম বাজাচ্ছিলেন, এলাহী খাবার দাবার চলে আসছিল। কোথা থেকে এসব আসে? আমদেরও ৪২ বছরের রাজনৈতিক আন্দোলন। শাসক বিরোধীরা মদত করছিল। এটা কি বুঝতে অসুবিধা হয়? আপনি যদি আমায় বারবার বলেন বা মারার হুমকি দেন বা ধাক্কা দেন, আমিও তো রুখে দাঁড়ানোর জন্য হাতটা উঠব।''  আর এবার হুমায়ুন কবীরের আক্রমণের পাল্টা হুঁশিয়ারির সুর শোনা গেল বিরোধী দলেনতার গলায়।                                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Anubrata Mondal : জেলমুক্তির পর এবার কঙ্কালীতলায়, মন্দিরে পুজো দিয়ে কান্নায় ভাঙলেন অনুব্রত

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget