এক্সপ্লোর

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি

TMC News: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ডোমজুড়ের তৃণমূল পরিচালিত মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম শিকেয় ওঠে।

সুনীল হালদার, হাওড়া: রাজ্যে কয়েক মাস আগেই পালাবদল ঘটেছে। এবার পালাবদলের হাওয়া পঞ্চায়েতেও। ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের থেকে ছিনিয়ে নিল বিজেপি। মঙ্গলবার দুপুরে ভোটাভুটিতে নতুন বিজেপি প্রধান হিসাবে ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়কে নির্বাচিত করা হয়। এরপরই বিজেপি কর্মীরা আবির খেলায় মেতে ওঠেন। 

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ডোমজুড়ের তৃণমূল পরিচালিত মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম শিকেয় ওঠে। অভিযোগ তৃণমূল প্রধান এবং উপপ্রধান নিয়মিত পঞ্চায়েত অফিসে আসতেন না। বৈঠকে অনুপস্থিত থাকতেন। ওই পঞ্চায়েতে মোট ২২ জন সদস্যদের মধ্যে ১৮ জন তৃণমূলের, ২ জন নির্দল, ১ জন সিপিএম এবং ১ জন বিজেপির সদস্য ছিল। আজ তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। বিজেপির এক সদস্য, ১ জন নির্দল সদস্য, ৬ জন তৃণমূল সদস্য মোট ৮ জন সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:- মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য 

১২ জন তৃণমূল সদস্য ছাড়াও সিপিএমের ১ সদস্য অনুপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই বিজেপি সদস্য ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়কে প্রধান হিসাবে নির্বাচিত করেন। এই ভোটাভুটি নিয়ে ওই পঞ্চায়েত অফিসের বাইরে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। বিরাট পুলিশ বাহিনী ছাড়াও রাফ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। যদিও শেষ পর্যন্ত কোন গন্ডগোল হয়নি।

এদিন প্রধান ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় বলেন তৃণমূলের বোর্ড মাকড়দহে কোন উন্নয়নের কাজ করেনি। এখান থেকে শুধুমাত্র রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হত। এবারে সকলকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করা হবে। বাকি তৃণমূল সদস্য হয়তো ভয়ে অথবা লজ্জায় আসতে পারেননি।

এর আগে গত মাসে তৃণমূল সদস্যদের সমর্থন জোগাড় করেই বাঁকুড়া ১ নম্বর জগদল্লা পঞ্চায়েত দখল করে বিজেপি। উড়ে গেরুয়া আবির। তাতে সামিল হন তৃণমূল সদস্যরাও। এরপর হল 'শুদ্ধিকরণ'। অর্থাৎ পঞ্চায়েতের রাজনৈতিক রং বদল্র পর গঙ্গাজল দিয়ে পঞ্চায়েত অফিস 'শুদ্ধ' করা হল। নবনির্বাচিত প্রধান হলেন শ্যামলী চেল এবং উপপ্রধান হলেন উত্তম মহাদানি। তাঁদের চেয়ারে বসাল বিজেপির জেলা নেতৃত্ব।

গত পঞ্চায়েত নির্বাচনে জগদল্লা-২ গ্রাম পঞ্চায়েতের মোট ১৩টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৮টি আসন। পঞ্চায়েতে বিজেপি প্রার্থীরা জেতেন ৪ টি আসনে, সিপিএম প্রার্থী জেতেন ১ টি আসনে। তারপর তৃণমূলের নেতৃত্বেই চলছিল পঞ্চায়েত। এরপর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ছবিটা বদলে যায়। ৩ জুলাই ওই গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আনে বিজেপি। এদিন অনাস্থা ভোটে বিজেপিকে সমর্থন করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বিক্ষুব্ধ অংশ। ১৭ সদস্যের ওই গ্রাম পঞ্চায়েতে ৯টি ভোট পেয়ে বিজেপি তৃণমূলের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়।  অনাস্থা ভোটে তৃণমূলের বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যরা সমর্থন নিয়ে এদিন  ভোটে জেতে বিজেপি। বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে তারা। 

 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget