এক্সপ্লোর

Dilip Ghosh: বাংলায় প্রকৃত সংখ্যালঘু কারা? প্রশ্ন তুললেন দিলীপ

West Bengal BJP: মঙ্গলবার সকালে নিয়মমাফিক ইকোপার্কে প্রাতর্ভ্রমণে বোরোন দিলীপ। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

রঞ্জিত সাউ, কলকাতা: মোমিনপুরে (Mominpore) গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই আবহে সংখ্যালঘুর প্রশ্ন উস্কে দিলেন বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাংলায় প্রকৃত সংখ্যালঘু কারা, প্রশ্ন তুললেন তিনি। তৃণমূল (TMC) এবং সিপিএম (CPM), দুই দলকেই কাঠগড়ায় তুললেন দিলীপ। 

সংখ্যালঘু প্রশ্ন উস্কে দিলেন দিলীপ ঘোষ

মঙ্গলবার সকালে নিয়মমাফিক ইকোপার্কে প্রাতর্ভ্রমণে বোরোন দিলীপ। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘‘রাজ্যে প্রকৃত সংখ্যালঘু কারা? তাঁদের কি ধর্মাচরণের অধিকার আছে? ভারতের আট রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু। সেই নিয়ে রিট পিটিশন জমা পড়েছে। কিন্তু মজার ব্য়াপার হল, দেশভাগের পর থেকে বাংলায় বামেরা এবং তৃণমূল এই বিষয়টিতে উৎসাহ জুগিয়ে আসছে।’’

মোমিনপুরের ঘটনার পর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল লা গণেশনকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে দিলীপ বলেন, ‘‘বুদ্ধদেববাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন তসলিমা নাসরিনকে দেশ ছাড়া করার দাবিতে কী করেছিল, সবাই জানে। হঠাৎ কলকাতা অচল হয়ে গেল। তখন সেনা নামানো হয়েছিল। কলকাতা পুলিশের মনোবল আগেই ভেঙে দেওয়া হয়েছে। তারা কেন ঝুঁকি নেবে? তাদের কিছু হলে কে দেখবে?’’ 

আরও পড়ুন: Manik Bhattacharya Arrested : রাতভর জিজ্ঞাসাবাদ, নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার মানিক ভট্টাচার্য

মোমিনপুরের ঘটনার পর সোমবার দিনভর উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারকে আটকানোয় ফুঁসে ওঠে বিজেপি। এ দিন দিলীপের কথাতেও তাঁর আঁচ ধরা পড়ে। তিনি বলেন, ‘‘আমাদের রাজ্য সভাপতিকে ২০ কিলোমিটার দূরে আটকে রাখা হল। যেখানে উত্তেজনা, সেখানে ১৪৪ ধারা। কেন বিজেপি-কে এত ভয়? কারণ বিজেপি একমাত্র শক্তি, যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করে।’’ 

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ। তাঁর বক্তব্য, ‘‘এই প্রথম নয়। তৃণমূল জমানায় থানায় ঢুকে পুলিশ পেটানো, ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কলকাতার বুকে পুলিশ খুন হয়েছে। অভিযুক্তদের বিহারে লুকিয়ে রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার দু’মাসের মধ্যে ভবানীপুর থানায় দুষ্কৃতীদের ছাড়িয়ে নেওয়া হয়েছে। তার পর পুলিশের আর হিম্মত আছে কাউকে ধরার? কালিয়াচক থানায় কি হয়েছে? থানায় আগুন লাগিয়ে নথি পুড়িয়ে দেওয়া হয়েছিল। মহিলা পুলিশ কর্মীদের শ্লীলতাহানি করা হয়েছিল। সারা দেশের সমস্ত উগ্রপন্থী এখানে আশ্রয় নেয়। পঞ্জাবের গ্যাংস্টার এখানে সাপুরজিতে লুকিয়ে ছিল। বাংলার পুলিশ তাদের জন্য ফ্রেন্ডলি এবং সরকার তাদের বিরুদ্ধে কিছু করতে চায় না।’’ 

তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপের

তৃণমূলের মদতেই রাজ্যে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে বলেও কার্যত অভিযোগ করেন দিলীপ। তাঁর কথায়, ‘‘তৃণমূলের ঝান্ডা ধরে আপনি যা ইচ্ছা করতে পারেন। কে বাধা দেবে? সবটাই পুলিশের সামনে হয়। পুলিশ সব জানে। হিন্দুদের পুজোর স্থানে গায়ের জোরে ওরা পতাকা লাগিয়ে দিয়ে যাচ্ছে। খোলার চেষ্টা করলেই ধুন্ধুমার বাধাচ্ছে। সবাই সব জানে।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
West Bengal Live Updates: স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
BJP News: বিজেপি নেতা-কর্মীরা 'তৃণমূলের থেকে বড় গুণ্ডা হওয়ার চেষ্টা করছে', অভিযোগ পাণ্ডবেশ্বরের বিধায়কের, 'দেখো আমি বাড়ছি মামি', কটাক্ষ কুণালের
বিজেপি নেতা-কর্মীরা 'তৃণমূলের থেকে বড় গুণ্ডা হওয়ার চেষ্টা করছে', অভিযোগ পাণ্ডবেশ্বরের বিধায়কের, 'দেখো আমি বাড়ছি মামি', কটাক্ষ কুণালের

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget