এক্সপ্লোর

Manik Bhattacharya Arrested : রাতভর জিজ্ঞাসাবাদ, নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার মানিক ভট্টাচার্য

ED Arrests Manik : বয়ানে অসঙ্গতি ও সহযোগিতা না করার অভিযোগ মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে। খবর ইডি সূত্রের।

কলকাতা : নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় এবার গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) । রাতভর জিজ্ঞাসাবাদের পর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল ইডি (Enforcement Directorate) । আজই আদালতে পেশ করা হবে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে । বয়ানে অসঙ্গতি ও সহযোগিতা না করার অভিযোগ মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে, খবর ইডি সূত্রের।

গতকাল গভীর রাতে গ্রেফতার করা হয়েছে মানিক ভট্টাচার্যকে। ইডি সূত্রের খবর, গতকাল রাতে মানিক ভট্টাচার্যকে সিজিও কমপ্লেক্সের সাততলায় ইডি-র অফিসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাত ১টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। 

কিন্তু কেন মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হল ?

ইডির তরফে দাবি করা হচ্ছে, তথ্যপ্রমাণ দেখানোর পরেও তিনি বিভ্রান্ত করছিলেন। তথ্য গোপন করার চেষ্টা করছিলেন। তার পরেই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, গতরাতে মানিক ভট্টাচার্যকে গ্রেফতারির পর তাঁর ছেলেকে ফোন করা হয়। 

এদিকে মানিক ভট্টাচার্যের আইনজীবীদের দাবি, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ আছে। তা সত্ত্বেও কীভাবে তাঁকে গ্রেফতার করা হল ? যদিও ইডি-র অফিসারদের যুক্তি, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ শুধুমাত্র সিবিআইয়ের মামলায় রয়েছে। 

তাই ইডি-র তরফ সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু রক্ষাকবচ শুধুমাত্র সিবিআইয়ের মামলায় রয়েছে, তাই ইডি মামলায় তাঁকে গ্রেফতার করায় কোনও বাধা নেই।

ইডি জানিয়েছে, তারা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে মানিক ভট্টাচার্যের নির্দেশে মার্কশিটে পরিবর্তন করা হয়েছিল এবং ওএমআর শিটের কথা বলা হচ্ছে। সেই ব্যাপারেও তিনি পুরোটাই জানতেন। মানিক ভট্টাচার্যর কোথায় কী রয়েছে তা জানতে চাইছে ইডি।    

এর আগে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জড়িত থাকার প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে ছত্রে ছত্রে মানিক ভট্টাচার্যের যোগসূত্রের কথা বলেছে ED। চার্জশিটে বলা হয়, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে পার্থ চট্টোপাধ্যায়কে মেসেজ করেন তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি। সেখানে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বেসরকারি বি এড কলেজ থেকে টাকা তোলা, হুমকি দেওয়া, ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের উল্লেখ ছাড়া নদিয়ার TET’এর মাস্টার শিট চেয়ে চেয়ারম্যানকে চাপ দেওয়ার মতো গুরুতর অভিযোগ তোলা হয়। চার্জশিটে আরও বলা হয়েছে, মানিকের বিরুদ্ধে পদক্ষেপ করার বদলে তাঁকেই অভিযোগ সম্বলিত মেসেজটি পাঠান প্রাক্তন শিক্ষামন্ত্রী। CBI ও ED দু’ই কেন্দ্রীয় সংস্থাই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে। লুক আউট নোটিসও জারি করে সিবিআই।

আরও পড়ুন ; মানিক ভট্টাচার্যের একদিনের রক্ষাকবচ সুপ্রিম কোর্টের, কাল পর্যন্ত গ্রেফতারি নয়.

সেরা শিরোনাম

Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget