এক্সপ্লোর

BJP : বিজেপির রাজ্য দফতরেই 'ঘরছাড়া' দিলীপ ঘোষ, রাহুল সিনহা !

Dilip Ghosh : রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্বেই কি 'গৃহহীন' দিলীপ-রাহুল? জল্পনা খারিজ সুকান্ত মজুমদারের। সংস্কারের জন্য ভাঙা হচ্ছে, আমার ঘরও ভাঙবে, বিতর্ক উড়িয়ে দাবি সুকান্তর।

সৌমিত্র কুমার রায়, দীপক ঘোষ ও বিজেন্দ্র সিংহ, কলকাতা : বিজেপির রাজ্য দফতরেই 'ঘরছাড়া' দিলীপ ঘোষ (Dilip Ghosh) ! মুরলিধর সেন লেনেই রাহুল সিন্হাও 'গৃহহীন'! মুরলিধর সেন লেনে দিলীপ-রাহুলের ঘর ভাঙার সিদ্ধান্ত ঘিরে তোলপাড়। রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্বেই কি 'গৃহহীন' দিলীপ-রাহুল? জল্পনা খারিজ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। সংস্কারের জন্য ভাঙা হচ্ছে, আমার ঘরও ভাঙবে, বিতর্ক উড়িয়ে দাবি সুকান্তর। 

'দিলীপ ঘোষ-রাহুল সিন্হার ঘর ভেঙে আইটি সেলের দফতর করার সিদ্ধান্ত'। সংস্কারের কারণ দেখিয়ে ২ নেতার ঘর ভাঙার সিদ্ধান্ত বিজেপি (BJP) নেতৃত্বের, খবর সূত্রের। 'ঘর ভাঙার আগে কথা বলে নেওয়া উচিত ছিল, নিজস্ব ঘরের বদলে কমন রুমে বসতে বলা হয়েছে', বিজেপি দফতরেই ঘরছাড়া হওয়ার পরে দিলীপ ঘোষের গলায় হতাশা ! গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি বলেছেন, 'স্থায়ীভাবে উচ্ছেদ করা হচ্ছে। বলা হচ্ছে, আমাদের জন্য কমন রুম থাকবে।' সূত্রের খবর, দিলীপ ঘোষ সম্প্রতি মুরলীধর সেন লেনে, তাঁর বরাদ্দ ঘরে বসতে গিয়ে দেখেন এসি-র তার কাটা। তা দেখেই তিনি পার্টি অফিস ছেড়ে চলে যান। 

দিলীপ ঘোষ পার্টি অফিস ছেড়ে চলে গেলেও, রাহুল সিন্হা সে পথে হাঁটেননি। তিনি আপাতত মুরলীধর সেন লেনের গ্রাউন্ড ফ্লোরের একটি ঘরে বসেই জনসংযোগ সারছেন। বিজেপি নেতার বার্তা, এটা নতুন তো নয়। এর আগে আমি এই ঘরে বসেই গল্প করেছি।

বঙ্গ বিজেপির একাংশের মতে, মুরলীধর সেন লেনে পরিসর কম। তাই সংস্কারের কাজে হাত লাগানো হয়েছে। পাশাপাশি ওই কার্যালয়েই আইটি সেলের অফিসও তৈরি করা হবে। তবে বিজেপির অন্দরেই প্রশ্ন, সল্টলেকের কার্যালয়ে আইটি সেলের অফিস থাকা সত্বেও, আরও একটি আইটি সেলের অফিস গড়ার কী প্রয়োজন পড়ল ? সবমিলিয়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির অন্দরে অল ইজ নট ওয়েল।                                                                                                  

 

আরও পড়ুন- হুগলি জুড়ে তৃণমূল-বাম-কংগ্রেস নেতাদের ছবি দিয়ে পোস্টার, তরজা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget