এক্সপ্লোর

Poster Controversy : হুগলি জুড়ে তৃণমূল-বাম-কংগ্রেস নেতাদের ছবি দিয়ে পোস্টার, তরজা

TMC-CPM-Congress : 'বাম-কংগ্রেসের অনেকেই তৃণমূলের জোট মানতে পারছে না, তাদেরই পোস্টার', পোস্টার, ফ্লেক্স বিতর্কে বামেদের অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ বিজেপির (BJP) ।

দীপক ঘোষ, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র, হুগলি : হুগলি জুড়ে তৃণমূল-বাম-কংগ্রেস নেতাদের ছবি দিয়ে পোস্টার। বিরোধীদের ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে হুগলি জুড়ে পোস্টার, ফ্লেক্স। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের একসঙ্গে ছবি দিয়ে পোস্টারে ছয়লাপ বিভিন্ন এলাকা। আর যে পোস্টার ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। 

'হয় বিজেপি-আরএসএস, না হয় তাদের বি টিম তৃণমূলের কাজ', ইন্ডিয়া জোটকে (I.N.D.I.A Opposition) কটাক্ষ করে ফ্লেক্স নিয়ে অভিযোগে মহম্মদ সেলিমের। জোটকে কটাক্ষ করে পোস্টারে তৃণমূলের হাত নেই, পাল্টা দাবি শোভনদেব চট্টোপাধ্যায়ের। 'বাম-কংগ্রেসের অনেকেই তৃণমূলের জোট মানতে পারছে না, তাদেরই পোস্টার', পোস্টার, ফ্লেক্স বিতর্কে বামেদের অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ বিজেপির (BJP) ।

এক ফ্লেক্সে ইন্ডিয়া জোটের রথী-মহারথীরা। হুগলির বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে ফ্লেক্সে। হুগলির পোলবা, সিঙ্গুর, পাণ্ডুয়া, চাঁপদানি-সহ বিভিন্ন জায়গায় দেখা গেছে বাংলা এবং হিন্দিতে লেখা এই ফ্লেক্স। সেখানে লেখা, বিজেপি হঠাও, 'INDIA' বাঁচাও। কিন্তু বিরোধীদের জোট 'INDIA'-র গুরুত্বপূর্ণ অংশ হিসাবে থাকলেও তৃণমূলের ছোঁয়াচ এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ 'সমন্বয় কমিটি'তে না থাকার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। তৃণমূলকে লাগাতার আক্রমণ করে চলেছেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা ! তাহলে মমতা-অভিষেকের সঙ্গে ফ্লেক্সে মহম্মদ সেলিম বা সুজন চক্রবর্তীর ছবি দিল কে ?

'INDIA' জোটের অংশ হলেও, বাংলায় অধীর চৌধুরীরও বারবার তৃণমূলের সঙ্গে কড়া লড়াইয়ের অবস্থানে অনড় থাকার বার্তা দিচ্ছেন। দুর্নীতি প্রসঙ্গে ক্রমাগত আক্রমণ করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। তাহলে এই অবস্থায়, মমতা-অভিষেকের সঙ্গে ফ্লেক্সে অধীর চৌধুরীর ছবি দিল কে ?

এদিকে, পোস্টারে যেমন লেখা রয়েছে 'ইনকিলাব', তেমনই লেখা রয়েছে 'জয় বাংলা'ও। যদিও, তৃণমূল বলছে এই পোস্টার তারা দেয়নি। তাহলে মমতা-অভিষেকের সঙ্গে সেলিম-অধীরদের ছবি কারা দিল ? এর নেপথ্যে কী কোনও রাজনৈতিক কৌশল রয়েছে ? বঙ্গ সিপিএম ও কংগ্রেসকে কি কেউ তৃণমূলের সঙ্গে এক সারিতে দেখিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে ? তারা কারা ? ফ্লেক্সের তলায় কারও নাম বা সংগঠনের উল্লেখ নেই। তৃণমূলের সঙ্গে সিপিএম এবং কংগ্রেসের দিল্লিতে দোস্তি আর বঙ্গে কুস্তির যে পরিস্থিতি চলছে, সেই আবহে এই ফ্লেক্স নতুন তরজার জন্ম দিল।

আরও পড়ুন- বিজেপির রাজ্য দফতরেই 'ঘরছাড়া' দিলীপ ঘোষ, রাহুল সিনহা !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget