এক্সপ্লোর

News Update: বিজেপি করার অপরাধ? তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির সংখ্যালঘু কর্মীরা!

West Bengal News: জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভয়দা গ্রামে এই ঘটনা ঘটেছে

সমীরণ পাল, বসিরহাট: বিজেপি করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির সংখ্যালঘু কর্মীরা! বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভয়দা গ্রামে ঘটে গিয়েছে এখনই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, উন্নয়নমূলক বুথ মিটিং চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে অতর্কিতে হামলা চালায়। লোহার রড, বাঁশ, গাছের ডাল, ইট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন। বিজেপি নেতৃত্বের তরফ থেকে থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কী ঘটেছে?

জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভয়দা গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, ভয়দা গ্রামে বিজেপির একটি উন্নয়নমূলক বুথ মিটিং চলছিল। গতকাল রাতে, আনুমানিক সাড়ে ৯টার সময়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে অতর্কিতে হামলা চালায়। লোহার রড, বাঁশ, গাছের ডাল, ইট দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন। আহতেদর মধ্যে রয়েছেন,  ফুজাইল বিন হাসান। তাঁর বয়স ২৫। আবু হোসেন মোল্লা। তাঁর বয়স ৬২। মারুফ বিল্লাহ মোল্লা। তাঁর বয়স ৩৭। আর রয়েছেন, আশুরা বিবি। তাঁর বয়স ৪৫। বিজেপি নেতৃত্ব এসে হাড়োয়া থানায় খবর দিলে, ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। এরপরে পুলিশ ও বিজেপি নেতৃত্বের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে, হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বিজেপি নেতা, হাড়োয়া দুই নম্বর মন্ডলের সভাপতি অরবিন্দ বিশ্বাস বলেন, 'আমাদের একটি উন্নয়নমূলক কর্মসূচির জন্য সংখ্যালঘু কর্মীদের নিয়ে বুথ মিটিং চলছিল। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। হাড়োয়া থানায় লিখিত অভিযোগ জানাতে যাচ্ছি। অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজার দেওয়ার জন্য।'

প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ

অন্যদিকে, গতকাল শনিবার, সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাস্তা, ত্রাণ-সহ নারী নিরাপত্তা.. একাধিক বিষয়ে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। আর এবার, সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে, হুগলিতে বিক্ষোভের মুখে পড়েন, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। গতকাল অভিষেককে ছোড়া হয় পাথর, ডিম! হেলমেট পরে কোনোক্রমে সেই স্থান ছাড়েন অভিষেক। পরে হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এদিন হুগলির চণ্ডীতলা থানার সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল সাংসদ কল্যাণকে ঘিরে ধরে বিক্ষোভ হয়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মারধরের অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: Kalyan Banerjee: অভিষেকের ঘটনার প্রতিবাদে নেমেছিলেন রাস্তায়, তাঁকেও মারধর করা হয়েছে, অভিযোগ তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget