এক্সপ্লোর

BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে

‘ডিম থেরাপি’র অভিমুখ পরিবর্তন হল। বেলগাছিয়ায় বিজেপি নেতাকে লক্ষ্য করে ডিম বিজেপির। ঘটনার জেরে চঞ্চল্য ছড়ায় এলাকায়।

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়ার মাধ্যমে পশ্চিমবঙ্গে শুরু হয় ডিম থেরাপির সংস্কৃতি। তারপর থেকে একের পর এক তৃণমূল নেতাদের উপর 'ডিম আক্রমণ' করেছে সাধারণ মানুষ থেকে বিজেপির কর্মীরা। দুর্নীতির সঙ্গে জড়িত থাকলেই পেতে হচ্ছে এই শাস্তি। তবে, এবার ‘ডিম থেরাপি’র অভিমুখ পরিবর্তন হল। শুধু তৃণমূল নয়, এই থেরাপির মুখে পড়তে হল বিজেপি নেতাকেও।                           

'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', গত মাসেই সল্টলেকের করুণাময়ী মোড়ে পোস্টার লাগিয়ে দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বিজেপির কর্মীরা। এবার সেই থেরাপি পড়ল বিজেপি নেতার উপর। তবে এক্ষেত্রে কারণটা একটু অন্য। বেলগাছিয়ায় বিজেপি নেতাকে লক্ষ্য করে ডিম বিজেপির। ঘটনার জেরে চঞ্চল্য ছড়ায় এলাকায়। চিৎপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সূত্রের খবর, শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে ডিম ছোড়েন বিজেপি কর্মীরা। যদিও, ডিম ছোড়ার অভিযোগ অস্বীকার বিজেপির অপর গোষ্ঠীর। আক্রান্ত হওয়া বিজেপির নেতা বলেন, ''এখানে দেখি পুলিশ। আমি পুলিশের সামনেই এসেছি। পুলিশ থাকাকালীন চলে গিয়েছি। আমি বিস্কুট নিতে এসেছি, দেখিনি। ওর যে মেন্টলি দোষ আছে, ও এমনি করে মানুষকে...আমাদের অঞ্চল খুব শান্ত বলে, তাকে বিজেপির কমিটির মধ্যে নিয়েছে।''                             

এই প্রথম নয়, এর আগেও বিজেপি নেতাদের উপর ডিম বর্ষণ করেছেন বিজেপির কর্মীরাই। গত মাসেই, অর্থাৎ আগস্ট মাসে বিজেপি নেতাদের ডিম ছোড়েন নিচু তোলার বিজেপি কর্মীরা। ঘটনাটি ঘটেছিল শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। কয়েক জন বিজেপি নেতা তৃণমূল নেতাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগে ডিম থেরাপি চলে তাদের উপর। দেখানো হয়েছিল বিক্ষোভও। 

আরও পড়ুন - 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর

উল্লেখ্য, ‘ডিম থেরাপি’-র ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কেউ কেউ এই ধরনের প্রতিবারের বিপক্ষে। গত মে মাসে রাজারহাটে আইআইটি খড়্গপুর রিসার্চ পার্কে এক অনুষ্ঠানে গিয়ে তোলাবাজি সংক্রান্ত বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ‘ডিম থেরাপি’-র বিষয় উল্লেখ করে তিনি সতর্কবার্তা দিয়েছিলেন কর্মীদের। তিনি বলেছিলেন যে, ''এই ডিম কিন্তু ঘুরে গিয়ে অন্য দিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে। আমাদের দলকেও মনে রাখতে হবে।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'নাস্তিক কমিউনিস্ট ও জামাত তৃণমূলকে দূরে রাখার কাজ করব', ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
'নাস্তিক কমিউনিস্ট ও জামাত তৃণমূলকে দূরে রাখার কাজ করব', ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Advertisement

ভিডিও

Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
West Bardhaman News | লাউদোহায় জমি বিবাদ ঘিরে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী
TMC News: চন্ডীপুরে মমতা তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুরের পরে দখলেরও অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget