এক্সপ্লোর

BJP Extortion Allegations: 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর

BJP Extortion Allegations: তিনমাস আগে রাজ্যে সরকার বদল হয়েছে। ক্ষমতায় আসার আগে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যে অভিযোগ করত, এখন তা কার্যত বুমেরাং হয়ে গিয়েছে। বিজেপি নেতাদের বিরুদ্ধে উঠছে তোলাবাজির অভিযোগ।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : দিকে দিকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। দলের শীর্ষ নেতৃত্ব কড়া বার্তা দিয়েছে। শোকজ, সাসপেন্ডের মতো কড়া পদক্ষেপও নেওয়া হয়েছে। কিন্তু তাতেও অভিযোগ থামছে না। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিজেপি নেতাদের বিরুদ্ধে একের পর এক তোলাবাজির অভিযোগ প্রকাশ্যে আসছে। আর তা নিয়ে এবার দলের অন্দরেই দেখা গিয়েছে চরম ক্ষোভ। সল্টলেকের করুণাময়ী মোড়ে পোস্টার দিয়েছেন বিজেপি কর্মী। সেখানে লেখা 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি'। বিজেপি কর্মীদের একাংশকে উদ্দেশ্য করে এই পোস্টার দেওয়া হয়েছে। 

তিনমাস আগে রাজ্যে সরকার বদল হয়েছে। ক্ষমতায় আসার আগে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যে অভিযোগ করত, এখন তা কার্যত বুমেরাং হয়ে গিয়েছে। বিজেপি নেতাদের বিরুদ্ধেই উঠছে তোলাবাজির অভিযোগ। আর তা নিয়েই পোস্টার দিয়ে সতর্কবার্তা দিয়েছেন এক ক্ষুব্ধ বিজেপি কর্মী। দলের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধেই ক্ষুব্ধ ওই বিজেপি কর্মী। তাঁর দেওয়া পোস্টারে এও লেখা রয়েছে, 'দলের তৃণমূলীকরণ হচ্ছে বলেই, তোলাবাজি চলছে বেড়েই'। এতদিন যে হুঁশিয়ারি দলের শীর্ষ নেতৃত্বের তরফে আসছিল, এখন সেই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে দলের নিচুতলার কর্মীকেও। যে ডিম এতদিন তৃণমূল কর্মীদের দিকে ছোড়া হচ্ছিল, এখন সেই নিশানায় বিজেপি কর্মীদেরও একাংশ। আর সেই হুঁশিয়ারি দিচ্ছেন খোদ বিজেপি কর্মীই। 

হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে 

সম্প্রতি একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। নব্য বিজেপি কর্মীদের বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠেছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তোলাবাজির অভিযোগে তৃণমূলের একাধিক নেতা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। এবার সেই তোলাবাজির অভিযোগ উঠছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। যে কর্মী পোস্টার দিয়েছেন, তাঁর দাবি, তৃণমূল থেকে অনেকেই আসছেন বিজেপিতে। সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ওই বিজেপি কর্মী। 

কাটোয়ায় বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ 

কাটোয়ার বিজেপি  নগর সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক-সহ ৫ জনের নামে কাটোয়া থানায় তোলাবাজি, মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। সুজন ঘোষ নামে স্থানীয় ভূমি ও ভূমি সংস্কার অফিসের এক ল ক্লার্কের অভিযোগ, তাঁর থেকে ৫ লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি দেওয়া হয়। ২০ হাজার টাকা দেওয়ায় তাঁর ওপর স্থানীয় বিজেপি নেতাদের একাংশ চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। এমনকী তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। এরপরেই অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন সুজন ঘোষ নামে ওই ল ক্লার্ক। অন্যতম অভিযুক্ত কাটোয়া বিজেপির নগর সভাপতি সুমন দেবনাথের বক্তব্য তিনি সুজন ঘোষ বলে কাউকে চেনেন না। তাঁর সঙ্গে দেখা বা ফোনে কথা হয়নি, টাকা চাওয়া তো দূরের কথা। পাশাপাশি বিজেপি নেতার দাবি, তাঁকে দলের ভিতরের কেউ ফাঁসানোর চেষ্টা করছে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget