এক্সপ্লোর

Suvendu Adhikari: CEO দফতরের সামনে শুভেন্দুকে জুতো দেখিয়ে বিক্ষোভ! পদক্ষেপ চেয়ে নির্বাচন কমিশনে চিঠি BJP-র

Suvendu Adhikari Faces BLO Agitation: সিইও দফতরের সামনে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। সেই ঘটনার প্রেক্ষিতেই এবার নির্বাচন কমিশনে চিঠি দিল রাজ্য বিজেপি।

কলকাতা: CEO দফতরে ঢোকার সময় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগে এবার নির্বাচন কমিশনে চিঠি দিল বিজেপি (BJP)। রাজ্য বিজেপির পক্ষ থেকে চিঠি পাঠিয়েছেন শিশির বাজোরিয়া (Shishir Bajoria)। কেন এই ঘটনা হল? এরপর কী পদক্ষেপ? অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। 

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি সিইও দফতরের (CEO Office) সামনে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। সেখানে তৃণমূলপন্থী বিএলও (BLO) সংগঠন বিক্ষোভ দেখায়। সিইও দফতরে ঢোকার আগেই বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ঘটনার প্রেক্ষিতেই এবার নির্বাচন কমিশনে চিঠি দিল রাজ্য বিজেপি। বিরোধী দলনেতাকে হেনস্থার অভিযোগে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে বিজেপি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে তাদের তরফে। রাজ্য বিজেপির পক্ষ থেকে এই চিঠি পাঠিয়েছেন শিশির বাজোরিয়া। 

মঙ্গলবার সিইও দফতরের সামনে বিক্ষোভের সম্মুখীন হন শুভেন্দু অধিকারী। সিইও দফতরে প্রবেশ করার সময় বিরোধী দলনেতাকে জুতো দেখানো হয়। এখানেই শেষ নয়, সঙ্গে 'চোর চোর স্লোগান' দেওয়া হয়। আজ সেই ঘটনার প্রতিবাদে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। মামলা দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। জানা যাচ্ছে, মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

কারা বিক্ষোভ দেখান? 

মঙ্গলবার সিইও দফতরের সামনে শুভেন্দু অধিকারীকে দেখেই বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলপন্থী বিএলও-রা। তাঁকে জুতো দেখিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলও-রা। সঙ্গে চলে 'চোর চোর স্লোগান'। সিইও দফতরে ঢোকার সময়েই বিরোধী দলনেতার হুঙ্কার, "সব ছবি তোলা থাকছে। মে মাসের পর দেখা হবে।" এদিকে, পাল্টা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন বিক্ষোভকারীরা।   

সিইও অফিসের সামনে ধুন্ধুমারের ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় নালিশ জানায় তৃণমূলপন্থী বিএলও-দের সংগঠন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গুন্ডাবাহিনী আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য তনুশ্রী মোদক ভট্টাচার্য বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। সেই সময় শুভেন্দু অধিকারী আসেন। উনি নির্বাচন কমিশনের ভিতরে ঢুকে যান।" তিনি আরও অভিযোগ করেন, "শুভেন্দু অধিকারী সঙ্গে করে বিজেপির ঝান্ডাধারী গুন্ডাবাহিনী নিয়ে এসে হাজির হন। সেই গুন্ডাবাহিনী আমাদের মহিলাদের বিরুদ্ধে অকথ্য গালগালাজ করে।"

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget