এক্সপ্লোর

Dilip Ghosh: "দলটাই তো পিসি-ভাইপোর", অভিষেকের পদ নিয়ে কটাক্ষ বিজেপি নেতাদের

BJP Leaders on Abhishek Banerjee: দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল দলটাই হল পিসি ভাইপোর দল। ওটা ওঁদের একটা সম্পত্তি। সেখান থেকে বাইরে রাখবেন কেন? উনি তো পরবর্তী মালিক।"

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তনকে তীব্র কটাক্ষ বিজেপির দুই শীর্ষ নেতা সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদেই থাকছেন। শুক্রবার জাতীয় কর্মসমিতির বৈঠকে পদাধিকার বণ্টন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গুরুত্ব বেড়েছে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্যর। বৈঠকে নবীনদের পাশাপাশি প্রবীণদের গুরুত্ব বোঝাতে গিয়ে, তৃণমূলনেত্রী বলেন, ওল্ড ইস গোল্ড।

বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি  দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল দলটাই হল পিসি ভাইপোর দল। ওটা ওঁদের একটা সম্পত্তি। সেখান থেকে বাইরে রাখবেন কেন? উনি তো পরবর্তী মালিক। সেভাবেই তৈরি করছেন। আই ওয়াশ করা বাকিটা। মাঝে মনে হচ্ছিল দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে যাচ্ছে। তারপর বুঝিয়ে দিলেন উনিই সব। নতুন বোতলে পুরোনো মদ ঢালা হয়েছে। আর কোনও পরিবর্তন হয়নি।"

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমার আর কোনও কথা নেই। একটা বাংলা সিনেমা রয়েছে। খোকাবাবুর প্রত্যাবর্তন। সেটাই।"                                                   

এদিকে, বিজেপির এই কটাক্ষের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "সাংগঠনিক নির্বাচনের মধ্যে কিছু পর্যায় থাকে। প্রথমে সভানেত্রী নির্বাচিত হয়েছেন। এরপর পদ্ধতিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেখেছেন নেত্রী। এটি নিয়ে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা এত কথা বলছেন কেন? দিলীপ ঘোষকে তো ওঁর দলই মেয়াদের আগে সভাপতি থেকে ওঁর দল তাড়িয়েছে। আর সুকান্ত মজুমদারকে তো ওঁর দলেরই নেতা বলেছেন যে উনি নাকি ট্রেনি। বাংলাকে চেনেন না, তারা আবার অভিষেককে নিয়ে কথা বলতে এসেছেন। ওঁরা বরং হরলিক্স খান, আরেকটু বড় হোন। তারপর কথা বলতে আসবেন।"                                                        

সেরা শিরোনাম

Cooch Behar News: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
TMC News: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
TMC News: ‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
BJP News: ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget