এক্সপ্লোর

CV Ananada Bose: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই রাজ্যপালকে কালো পতাকা, ব্যাক স্লোগানে বিক্ষোভ সদস্যদের

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকছে আচার্যের কনভয়, আর কালো পতাকা নিয়ে রাস্তার দু-ধারে দাঁড়িয়ে রয়েছেন পড়ুয়াদের একাংশ! উঠছে গো ব্যাক স্লোগান।

বর্ধমান, কমলকৃষ্ণ দে: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা দেখাল টিএমসিপি-র সদস্যরা। রাজ্যপালের গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতেই উঠল গো ব্যাক স্লোগান। রাজ্যপাল দূর হঠো বলেও স্লোগান দিল শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা। ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় এসএফআই-ও। 

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) ক্যাম্পাসে ঢুকছে আচার্যের কনভয়, আর কালো পতাকা নিয়ে রাস্তার দু-ধারে দাঁড়িয়ে রয়েছেন পড়ুয়াদের একাংশ! উঠছে গো ব্যাক স্লোগান। রাজ্যপালের সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান সিভি আনন্দ বোস। স্থায়ী উপাচার্য নিয়োগ, একাধিক বিভাগে অধ্যাপক নিয়োগ, মুখ্যমন্ত্রীকে আচার্য করা সহ একাধিক দাবিদাওয়া নিয়ে এদিন গোলাপবাগ ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় টিএমসিপি (TMCP)। অন্যদিকে, জাতীয় শিক্ষানীতি বাতিলের প্রতিবাদে এদিন ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় এসএফআই-ও (SFI)।                                                                                                                   

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এসএফআই সদস্য ও পড়ুয়া রানা দাসের কথায়, আমাদের পোস্টারে লেখা আছে রিজেক্ট এনইপি। আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এসছেন বলে আমরা এনইপি পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে আছি।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল (CV Ananda Bose)। কথা বলেন পড়ুয়াদের সঙ্গেও। তাঁদের অটোগ্রাফ দেন সিভি আনন্দ বোস। পড়ুয়াদের জন্য এদিন মিষ্টি নিয়ে যান আচার্য। এদিন অবশ্য ক্যাম্পাসে ছিলেন না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে তিনি সঙ্গত কারণেই উপস্থিত থাকতে পারেননি বলেও জানিয়ে দেন রাজ্যপাল। 

আগেও একই ঘটনা: এর আগে নদিয়ার কল্যাণীতে যান রাজ্য়পাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সেখানেও তাঁকে  কালো পতাকা দেখায় তৃণমূল। গত বৃহস্পতিবার কল্যাণী বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্য়পাল। অনুষ্ঠানে যাওয়ার পথে কল্য়াণী ঘোষপাড়া আইটিআই মোড়ে রাজ্য়পালের কনভয়ে কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা। গো-ব্য়াক স্লোগানও দেওয়া হয়। 

আরও পড়ুন: East Burdwan: বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, রণক্ষেত্র ভাতার

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget