এক্সপ্লোর

East Burdwan: বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, রণক্ষেত্র ভাতার

Road Accident: পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্য়ু ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারের বামশোরে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বাসের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারের (Bhatar) বামশোরে। পুলিশের গাড়ি ভাঙচুর করেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা। স্পিড ব্রেকারের দাবিতে রাস্তা অবরোধও করা হয়।

মৃত্যু ঘিরে উত্তেজনা: পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্য়ু ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারের বামশোরে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদ থেকে বর্ধমানে ফিরছিলেন বাইক আরোহী শেখ নইমুদ্দিন। ভাতারের বামশোরের বর্ধমান থেকে নতুনহাটগামী একটি বাস তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।  স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের আশ্বাসে বেশ কিছুক্ষণ পর অবরোধ ওঠে। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, “বাইক সাইডে যাচ্ছিল। বাস এসে মেরে দিল বাইককে। ফেলে দিয়ে ধাক্কা দিল।’’

চলতি সপ্তাহেই বর্ধমান স্টেশনে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ৩৪ জন আহত হয়েছিলেন। রেল সূত্রে খবর মেলে, বুধবার বেলা ১২টা ৮ মিনিটে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। প্ল্যাটফর্মের শেড ভেঙে গুরুতর জখম হয়েছিলেন বেশ কয়েকজন। আহতদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে পড়ে রেলের যাত্রী নিরাপত্তা।

ওই একই দিনে কলকাতায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর। ভোর ৫টা নাগাদ মানিকতলা মোড়ের কাছে এই ঘটনা ঘটে। ডিউটি সেরে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন পশ্চিম বন্দর থানার কনস্টেবল অভিজিৎ চক্রবর্তী। রাজা দীনেন্দ্র স্ট্রিট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে দুর্ঘটনা ঘটে। মানিকতলা মোড়ের দিকে যাওয়ার সময়, পুলিশ কর্মীর বাইকে ধাক্কা মারে পণ্যবাহী বেপরোয়া লরি। পুলিশ কর্মী রাস্তায় পড়ে গেলে, তাঁকে পিষে দিয়ে চলে গিয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করে মানিকতলা থানার পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Calcutta High Court: জ্যোতিপ্রিয়র কেবিনের ভিতর থেকে সরাতে হবে সিসিটিভি, নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget