এক্সপ্লোর

Joynagar Newborn Body:সদ্যোজাতের দেহ উদ্ধার ঘিরে সকাল থেকে আলোড়ন জয়নগরে

South 24 Parganas:দক্ষিণ বারাসাত বাজার এলাকায় আজ এক সদ্যোজাতের দেহ দেখতে পান স্থানীয়রা। খবর যায় পুলিশে, শুরু হয় চাপা গুঞ্জন।

সুকান্ত মুখোপাধ্যায়, জয়নগর: দিনের ব্যস্ততা শুরু হতেই মঙ্গলবার হইচই শুরু হয়ে যায় জয়নগরে। কারণ? সেখানকার দক্ষিণ বারাসাত বাজার এলাকায় আজ এক সদ্যোজাতের দেহ (Newborn Body Found In Joynagar) দেখতে পান স্থানীয়রা। খবর যায় পুলিশে, শুরু হয় চাপা গুঞ্জন।

কী জানা গেল?
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আজ সকালে জয়নগর থানার দক্ষিণ বারাসাত বাজার এলাকায় একটি সদ্যোজাত শিশুর দেহ পড়ে থাকতে দেখেছিলেন তাঁরা। সময় নষ্ট না করে দ্রুত জয়নগর থানায় খবর দেওয়া হয়। পুলিশও দ্রুত ঘটনাস্থে পৌঁছয়। দেহটি উদ্ধার করে। এই ঘটনার পর থেকে এলাকায় চাপা আলোড়ন তৈরি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, কোথা থেকে এল এই শিশু? কে বা কারা রেখে গেল? কী ভাবে মৃ্ত্যু হয়েছিল তার?  ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। অতীতে, এক সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার ঘিরেও শিরোনামে এসেছিল জয়নগর। সে বার জয়নগর পুরসভার টাউন হলের সামনে থেকে সদ্যোজাতের দেহ মেলে। আজকের পর অনেককেই হয়তো ২০২২-র অক্টোবরের ওই ঘটনার কথা মনে করিয়ে দেবে।

অতীতে যা ঘটেছিল...
সেবারও স্থানীয় বাসিন্দাদেরই চোখে পড়ে সদ্যোজাতের দেহটি। পুরসভার টাউন হলের সামনের বাগানে ছোট্ট দেহটি পড়ে থাকতে দেখেন তাঁরা। জয়নগর থানার পুলিশ দেহ উদ্ধার করেছিল। তার আগে, ২০২১ সালের ডিসেম্বরে, ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছিল মালদার চাঁচলে।একেবারে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দফতরের পাশ থেকে সদ্যোজাতের দেহ উদ্ধার করা হলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ওই ঘটনায় হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দা-সহ রোগী-পরিজনরা। পুরো ঘটনাটি নিয়ে নিন্দা করেন ওই হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস। জানা যায়, ঘটনার দিন দুপুরে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দফতরের পাশে একটি সেফটি ট‍্যাঙ্কের উপর দেহটি পড়েছিল। স্থানীয় সূত্রে খবর প্রায় ৩ ঘণ্টা প্লাস্টিকে মোড়া অবস্থায় সদ্যোজাতর দেহ পড়ে ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি জানার পর ঘটনাস্থলে এসে দেহটি নিয়ে যায়। এই ঘটনা নিয়ে নিন্দার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা।
এত বড় হাসপাতাল, গোটা গ্রাউন্ডে ঝকঝকে আলো। রয়েছে নিরাপত্তা রক্ষীরাও। এরপরেও এই ধরনের ঘটনা কেন হল? এনিয়ে প্রশ্ন তোলেন চাঁচলের বাসিন্দারা। হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস অবশ্য বলেছিলেন, 'এটি হাসপাতালের ঘটনা নয়। কেউ বা কারা বাইরে থেকে মৃত সদ‍্যোজাত শিশুটিকে হাসপাতাল চত্বরে ফেলে দিয়ে গেছে। আমরা পুরো বিষয়টি চাঁচল থানায় জানিয়েছি। ঘটনাটি আমরা তদন্ত করছি।' 

আরও পড়ুন:নতুন বছরেই নামল পারদ, চলতি সপ্তাহেই নামবে বৃষ্টি, জানুন কোথায় কোথায়

 

সেরা শিরোনাম

Accident News: নিমতায় ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক চিকিৎসকের
নিমতায় ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক চিকিৎসকের
West Bengal News Live Update: কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
Winter update : আরও নামল পারদ, সদ্য শীতের আমেজে কাঁটা হবে আরেকটা ঘূর্ণিঝড়?
আরও নামল পারদ, সদ্য শীতের আমেজে কাঁটা হবে আরেকটা ঘূর্ণিঝড়?

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget