এক্সপ্লোর

West Bengal Weather Update : নতুন বছরেই নামল পারদ, চলতি সপ্তাহেই নামবে বৃষ্টি, জানুন কোথায় কোথায়

Weather Update : বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : নতুন বছরের দ্বিতীয় দিনে সামান্য কমল সর্বনিম্ন তাপমাত্রা। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সান্দাকফু সহ দার্জিলিংয়ের পার্বত্য় এলাকায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

নতনু বছরের প্রথম দিনেও শীত মালুম হল না তেমন। যদিও কমেছে তাপমাত্রা। বছরের দ্বিতীয় দিনে তাপমাত্রা আরও নামল। শীতের খরা কাটল কি তবে ? আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ৪ তারিখ থেকে বঙ্গে আবহাওয়ায় বদল আসতে পারে। আবার দাপুটে ব্যাটিং শুরু করতে পারে শীত। এরই মধ্য়ে বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। 

বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে একটি ঘূ্র্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে পূবালী হাওয়ার দাপট বাড়ছে। কমছে উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। সোমবারের পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, এর জেরে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে।

অন্য়দিকে, উত্তরবঙ্গের সান্দাকফু সহ দার্জিলিংয়ের পার্বত্য় এলাকায় আগামী ২৪ ঘণ্টায় তুযারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য় এলাকায় বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আর মঙ্গলে আরও কমল তাপমাত্রা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম। এর আগে গত বছরের ২২ ডিসেম্বর ১৫-র ঘরে নেমেছিল কলকাতার তাপমাত্রা। বেশ কিছুদিন পর ফের শীতের আমেজ রাজ্যজুড়ে। তবে এই শীত-সুখ ক্ষণস্থায়ী। বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।

কলকাতায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত মালুম হবে না। আগামী ৩ দিন আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: West Bengal Police Recruitment: রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পদে নিয়োগ, পরীক্ষা সূচি ঘোষণা বোর্ডের




সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget