এক্সপ্লোর

Jamuria Murder: শক্তিগড়ের পর এবার জামুড়িয়া, ফের খুন জাতীয় সড়কে!

Land Trader Killed:শক্তিগড়ের পর এবার জামুড়িয়া, ফের জাতীয় সড়কে খুন! জামুড়িয়ার বোগড়ায় জাতীয় সড়কের ধারে গাড়িতে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার।গাড়ির পাশে গুলির খোল, গুলি করেই খুন করা হয়েছে বলে সন্দেহ।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: শক্তিগড়ের পর এবার জামুড়িয়া, ফের জাতীয় সড়কে খুন! জামুড়িয়ার বোগড়ায় জাতীয় সড়কের ধারে গাড়িতে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। গাড়ির পাশে গুলির খোল, গুলি করেই খুন করা হয়েছে বলে সন্দেহ। দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার পথে রাস্তার ধারে স্করপিও গাড়ি। দীর্ঘক্ষণ ধরে স্করপিও গাড়ি দাঁড়িয়ে থাকায় সন্দেহ, রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। নিহত রাজেন্দ্র কুমার সাউ পেশায় জমি ব্যবসায়ী।  তাঁর রেশনের দোকান রয়েছে বলে প্রাথমিক ভাবে খবর। রানিগঞ্জ এলাকায় তিনি বিজেপি কর্মী বলেই পরিচিত। আততায়ী কারা? ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনও কারণে খুন? কারণ খতিয়ে দেখছে পুলিশ।

যা জানা গেল...
বিজেপি সূত্রে খবর, রানিগঞ্জের ৩৩ নম্বর ওয়ার্ডে দলের আহ্বায়ক হিসেবে পরিচিত ছিলেন রাজেন্দ্র কুমার সাউ। পাশাপাশি রেশন দোকানের ব্যবসাও রয়েছে তাঁর। আপাতত জানা গিয়েছে, জামুড়িয়ার বোগড়ায় ২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি স্করপিও গাড়ি দীর্ঘক্ষণ ধরে পড়েছিল। কৌতূহলী জনগণ গাড়ির ভিতরে দেখতে গেলে নজরে আসে, রক্তাক্ত অবস্থায় একজন ছটফট করছেন। পুলিশকে খবর দেওয়া হলে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা অবশ্য় তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গাড়িটি যেখানে দাঁড়িয়েছিল, তার পাশেই একটি গুলির খোল পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, গুলি করেই খুন করা হয়েছে রাজেন্দ্র কুমার সাউকে। সম্ভবত বুকে গুলি করে তাঁর। এখনও পর্যন্ত ময়নাতদন্ত করা হয়নি। আসানসোল জেলা হাসপাতালেই রাজেন্দ্রকুমার সাউয়ের দেহ রাখা রয়েছে। 

শক্তিগড়ে শুটআউট...
এপ্রিলের গোড়ায় শক্তিগড়ে শ্যুটআউটে খুন হন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা! ল্যাংচার দোকানের সামনে গুলি বৃষ্টিতে মারা যান কয়লা মাফিয়া। ২ নম্বর জাতীয় সড়কের ধারে পরপর ৬ রাউন্ড গুলি, একজনের মৃত্যু, আহত ১। ভিড়ে ঠাসা ল্যাংচার দোকানে দাঁড়িয়ে থাকা এসইউভি-তে এলোপাথাড়ি গুলি। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা রাজু ঝা, সঙ্গীর হাতে গুলি। হামলার পরে নীল রঙের গাড়িতে কলকাতার দিকে চম্পট দেয়। আততায়ীদের চাঞ্চল্যকরভাবে গাড়ির সূত্রে রাজু-র সঙ্গে গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আবদুল লতিফের যোগাযোগের কথা সামনে আসে। প্রকাশ্যে এসেছে রাজু ঝা এর রাজনৈতিক যোগের বিষয়টিও! কিন্তু ঠিক কী কারণে, খুন হলেন দুর্গাপুরের দাপুটে বলে পরিচিত রাজু ঝা? নেপথ্যে কি ব্যবসায়িক বিবাদ না অন্য কিছু? সব দিক খতিয়ে দেখে পুলিশ। 

আরও পড়ুন:ঘুম থেকে উঠতে না উঠতেই বেড টি চলে এল, খারাপ না ভাল ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget