এক্সপ্লোর

Morning Tea : ঘুম থেকে উঠতে না উঠতেই বেড টি চলে এল, খারাপ না ভাল ?

Effects of Bed Tea : চায়ে স্থিত ক্যাফেইনের কারণে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়ে অস্বস্তি বাড়তে পারে। প্রভাব পড়তে পারে শরীরের স্বাভাবিক কর্টিসোল হরমোন নির্গমনে।

কলকাতা : চায়ের আড্ডা আর বাঙালি, একেবারে একে অপরের পরিপূরক বললে অত্যুক্তি হয় না। পাড়ার রোয়াক থেকে বৈঠকখানা, চা ছাড়া নির্ভেজাল আড্ডা আর কোথায়ই বা জমে ! যে চায়ে নানা নস্ট্যালজিয়া জড়িয়ে, সেই চা খালি পেটে খাওয়া খারাপ না ভাল, হঠাৎ এই প্রশ্ন কেন ? কারণ, বিশেষজ্ঞদের একাংশের কিছু মতামত। যে মত অনুযায়ী, চা খাওয়া ভাল। নানা উপকারও আছে তাতে। তবে ঘুম থেকে উঠে এক্কেবারে  খালি পেটে চায়ের কাপে তৃপ্তির চুমুক দেন যাঁরা, তাঁদের সতর্ক থাকা প্রয়োজন। মোটেও স্বাস্থ্যকর নয় তা।  

চা না হলে সকালটা আর সকাল থাকে নাকি !

মনে এমনটা হলেও খালি পেটে চা-টা এড়িয়ে যাওয়ার পরামর্শই দিচ্ছেন এক বিশেষজ্ঞ। ডায়েটিশিয়ান বিধি চাওলা আইএএনএস লাইফকে জানিয়েছেন, দিনের শুরুতে একদম খালি পেটে চা খেলে অ্যাসিডিটি বেড়ে গিয়ে গোটা দিনই একদম মাটি হয়ে যেতে পারে। গড়বড় করতে পারে পেট।  ব্যাঘাত ঘটতে পারে হজমে। চায়ে স্থিত ক্যাফেইনের কারণে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়ে অস্বস্তি বাড়তে পারে। প্রভাব পড়তে পারে শরীরের স্বাভাবিক কর্টিসোল হরমোন নির্গমনে। 

বিধি চাওলার মতে, কর্টিসোল হরমোন শরীরের স্লিপ সাইকেলকে নিয়ন্ত্রণ করে সারাদিনের চলার পথে প্রয়োজনীয় শক্তি জোগায়। সকালে খালিপেটে ক্যাফেইন, কর্টিসোল হরমোন নির্গমন ক্ষমতার উপর প্রভাব ফেলে। যাতে করে ক্লান্তি ঘিরে ধরে শরীরকে। ভাল লাগে না কিছুই।   
 
সকালে খালি পেটে চায়ে চুমুকের অন্য কয়েকটি ক্ষতিকর প্রভাবের উল্লেখও রয়েছে বিধি চাওলার সাক্ষাৎকারে ।

পাকস্থলীর সমস্যা : স্টোম্যাক লাইনিংয়ে সমস্যা দেখা দেয় ঘুম থেকে উঠেই খালি পেটে চা খেলে। ফল - সারাদিন অবাঞ্ছিত ঢেকুর, পেট ফাঁপা, গা বমি ভাব। 

ডিহাইড্রেশন : চায়ে প্রস্রাবের পরিমাণ বাড়ে। ফলে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার প্রবণতা থাকে। বিশেষ করে, সকালে যখন এমনিতেই শরীর প্রায় জলশূন্য অবস্থায় থাকে, খালি পেটে চা বিপদ আরও বাড়িয়ে দিতে পারে। জলশূন্যতা থেকে নানা সমস্যা তৈরি হয়ে যেতে পারে দ্রুত। 

পুষ্টি শোষণে বিপত্তি : চায়ে থাকে ট্যানিন। যা আয়রন, ক্যালসিয়ামের মত মিনারেলকে শরীরে স্বাভাবিক শোষণ থেকে ব্যাহত করে।   

দাঁতের সমস্যা : চা-স্থিত প্রাকৃতিক অ্যাসিড টুথ এনামেলকে ক্ষতিগ্রস্ত করে, বিশেষ করে দীর্ঘদিন ধরে বেশি বেশি চা গ্রহণে এনামেলের ক্ষতির চূড়ান্ত সম্ভাবনা থাকে। 

টি টাইমের হাই টাইম

তাহলে  ? চা কি ব্রাত্য হবে ? তা কেন । পুষ্টিবিদ পূজা মাখিজার মতে, এক্কেবারে সকালে না হলেও ব্রেকফাস্টের পরে চা দিব্যি খাওয়া যেতে পারে। হজম প্রক্রিয়া পুরোদমে শুরু হচ্ছে যখন, তখন চা চলতেই পারে। দুর্দান্ত একটা সকালকে দুর্দান্ত দিনে রূপ দিতে তাঁর আরও পরামর্শ, সকালে বাটারমিল্ক বা হিমালয়ান পিঙ্ক সল্ট সহযোগে হালকা গরমজল শরীরকে চনমনে করে দেবে। দীর্ঘক্ষণ ঘুমের পর দিনটা লেবুজল বা মেথি-জল দিয়ে শুরু করা যেতে পারে। অথবা তালিকায় থাকতে পারে অ্যালোভেরা জ্যুস বা ডাবের জল। খাওয়া যেতে পারে মধু। জলে কয়েক ফোঁটা অ্যাপল সিডার ভিনিগার বা কোকোনাট ভিনিগারের সেবনও দিনটাকে ভাল করে তুলবে। অতএব, চা থাকুক সকালে তবে চা দিয়ে দিনের শুরুটা না হলেই ভাল। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন : কেন দেখা দেয় স্ট্রেচ মার্ক? কীভাবে দূর করবেন এই দাগ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget