এক্সপ্লোর

BREAKING : অভিষেকের সভাস্থলের অদূরে উড়ল চাল, উদ্ধার তৃণমূল নেতা সহ ২জনের ঝলসানো দেহ

Blast At TMC Leader's House ভগবানপুরের বিজেপি বিধায়কের অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে ঘটেছে বিস্ফোরণ। ঘটনার NIA তদন্ত চেয়ে সরব হয়েছে গেরুয়া শিবির।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর :  কাঁথিতে ( Contai ) অভিষেকের সভার আগে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় শুক্রবার থেকে চাঞ্চল্য এলাকায়। প্রথমে শোনা গিয়েছিল ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি সহ আরও ৩ কর্মী। কিন্তু  শনিবার বিস্ফোরণস্থল থেকে দেড় কিমি দূরে দেহ উদ্ধার হল তৃণমূলের বুথ সভাপতির । 

উদ্ধার হওয়া দেহ ঝলসানো।  তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার সঙ্গে আরও একটি ঝলসানো দেহ মিলল আধ কিমি দূরে। শুক্রবার রাত ১১টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে নাড়ুয়া বিরলা গ্রাম। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে বলে  অভিযোগ করেছে বিজেপি। এই ঘটনার এনআইএ তদন্তের দাবি করেছে বিজেপি।

 বিস্ফোরণের সঙ্গে দলের সম্পর্ক নেই : TMC
অন্যদিকে ঘটনার শুরু থেকেই বিস্ফোরণের সঙ্গে দলের সম্পর্ক নেই বলে দাবি করে আসছে তৃণমূল। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ভূপতিনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কীভাবে বিস্ফোরণ তা নিশ্চিত হতে, এলাকায় ফরেনসিক টিম পাঠানো হচ্ছে। 

জেলা জেলা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।

সভাস্থলের দেড় কিলোমিটার দূরে দুটি মৃতদেহ উদ্ধার

শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের অদূরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। যেখানে বিস্ফোরণ ঘটেছে, সেখান থেকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের সভাস্থলের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। অভিযোগ, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ভূপতিনগরের অর্জুননগর অঞ্চলের নাড়ুয়া বিরলা গ্রামে বিস্ফোরণ হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে হাফ কিলোমিটার ও দেড় কিলোমিটার দূরে দুটি মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, দুজনের মৃতদেহে ঝলসে যাওয়ার ক্ষতচিহ্ন মিলেছে। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, তার মালিক রাজকুমার মান্না তৃণমূলের বুথ সভাপতি। পুলিশ সূত্রে খবর, ওই তৃণমূল নেতার পাশাপাশি বিশ্বজিৎ গায়েন নামে আরও এক তৃণমূলকর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিরোধী দলনেতার খাসতালুকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের জনসভার আগে বিস্ফোরণ নিয়ে তৃণমূল-বিজেপি কাজিয়া তুঙ্গে। 

মানুষ বুঝতে পারছে ৫০০ টাকা নিয়ে কাদের ক্ষমতায় এনেছে : দিলীপ

ভগবানপুরের বিজেপি বিধায়কের অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে ঘটেছে বিস্ফোরণ। ঘটনার NIA তদন্ত চেয়ে সরব হয়েছে গেরুয়া শিবির।  ‘যেখানেই বিস্ফোরণ, সেখানেই তৃণমূল। ক্ষমতা ধরে রাখতে দুষ্কৃতীদের দলে ঢুকিয়েছে তৃণমূল। মানুষ বুঝতে পারছে ৫০০ টাকা নিয়ে কাদের ক্ষমতায় এনেছে’ ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি  দিলীপ ঘোষের। পাল্টা আক্রমণ শাণিয়েছেন কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, বিস্ফোরণের নেপথ্যে রয়েছে বিজেপির হাত। সেই সঙ্গে তাঁর দাবি রাজনৈতিক ভাবে লড়তে না পেরে পঞ্চায়েত ভোটের আগে এনআইএ তদন্তের কথা বলে তৃণমূলকে কাঠগরায় তুলতে চাইছে বিজেপি। 

আরও পড়ুন :

 সভা-যুদ্ধে অভিষেক শুভেন্দু, আলোচনায় ফিরছে 'তোর বাপকে গিয়ে বল' বনাম 'ভাইপো' আক্রমণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget