এক্সপ্লোর

Bobby Deol wishes 'Pariah': মুক্তির অপেক্ষায় 'পারিয়া', টিমকে শুভেচ্ছা জানালেন বলি তারকা ববি দেওল

'Pariah': আগামী ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে 'পারিয়া'। এই ছবি সম্পর্কে পরিচালক তথাগত বলছেন, 'পারিয়া নিয়ম ভাঙার গল্প বলে। পারিয়া কথাটার অর্থ, 'নির্বাসিত'। ভারতীয় পথ কুকুরদের বলা হয় 'পারিয়া'।'

কলকাতা: মুক্তির অপেক্ষায় তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) পরিচালিত, বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) অভিনীত 'পারিয়া' ('Pariah')। এই ছবি বলবে পথের কুকুরদের গল্প। তাদের দুঃখ, দুর্দশা ও তাদের বাঁচানোর গল্প শোনা যাবে এই ছবিতে। এবার ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানালেন বলিউডের তারকা অভিনেতা ববি দেওল (Bobby Deol)। কী বললেন তিনি?

টিম 'পারিয়া'কে শুভেচ্ছা ববির

সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'পারিয়া'র পোস্টার শেয়ার করে ববি দেওল লেখেন, 'অল দ্য বেস্ট বিক্রম চট্টোপাধ্যায়'। সেই সঙ্গে ছবির ট্রেলার লিঙ্কও শেয়ার করেন। ববি দেওলের পোস্ট দেখে স্বভাবতই উচ্ছ্বসিত অভিনেতা। তিনি 'লর্ড ববি'র পোস্ট শেয়ার করে লেখেন, 'আপনাকে যথেষ্ট ধন্যবাদ জানানোর ভাষা নেই ববি স্যার। অঢেল ভালবাসা।'


Bobby Deol wishes 'Pariah': মুক্তির অপেক্ষায় 'পারিয়া', টিমকে শুভেচ্ছা জানালেন বলি তারকা ববি দেওল

আগামী ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে 'পারিয়া'। এই ছবি সম্পর্কে পরিচালক তথাগত বলছেন, 'পারিয়া নিয়ম ভাঙার গল্প বলে। পারিয়া কথাটার অর্থ, 'নির্বাসিত'। ভারতীয় পথ কুকুরদের বলা হয় 'পারিয়া'। এই ছবির মোশন পোস্টারে দেখা গিয়েছিল, বিক্রমের সারা শরীর রক্তমাখা। হাতে একটা ছোট্ট কুকুরছানা। অপর হাতে লোহার রড নিয়ে চিৎকার করছে সে। মোশন পোস্টারটাই ছিল ভয়ঙ্কর। এই ছবিতে বিক্রম এমন একটা চরিত্রে অভিনয় করবে যে পথকুকুরদের হয়ে কথা বলবে। যাদের কথা কেউ বলে না কখনও, তাঁদের হয়ে কথা বলবে বিক্রমের চরিত্র। যাদের জন্য কেউ লড়াই করে না তাদের হয়ে লড়াই করবে বিক্রম। এই প্রথম ওকে এমন অ্যাকশন অবতারে দেখা যাবে।'

এই ছবিটি নিয়ে অভিনেতা বিক্রম বলছেন, 'পারিয়ার চরিত্রটা এখনও পর্যন্ত আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র। আমায় ভীষভাবে একটা শারিরীক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ২ মাস ধরে শিখতে হয়েছে মার্শাল আর্ট। একজন অভিনেতা হিসেবে, এমন একটা সুযোগ পেয়ে তার সদব্যবহার করা জরুরি ছিল। আশা করি, মানুষের 'পারিয়া' ভাল লাগবে।'

আরও পড়ুন: Kabir Suman:গুরুতর অসুস্থ কবীর সুমন, ভর্তি কলকাতা মেডিক্যালের সিসিইউ-তে

বিক্রম চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন অঙ্গনা রায়, সৌম্য মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, দেবপ্রসাদ হালদার, সাহির রাজ, দেবাশিস রায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'পারিয়া' ছবির টাইটেল ট্র্যাক। রণজয় ভট্টাচার্য এই গান তৈরি করেছেন। মুম্বই গিয়ে এই গানের জন্য সোনু নিগমের কণ্ঠ তিনি রেকর্ড করে এনেছেন, সেই খবর দিয়েছিলেন আগেই। অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবির টাইটেল ট্র্যাক কিছুদিন আগেই রেকর্ড করেছিলেন সোনু। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

NCPI Join: আরও ভাঙন তৃণমূলে, এবার হিলি পঞ্চায়েত সমিতির ৮ সদস্য যোগ দিলেন NCPI-তে
NCPI Join: আরও ভাঙন তৃণমূলে, এবার হিলি পঞ্চায়েত সমিতির ৮ সদস্য যোগ দিলেন NCPI-তে
West Bengal News Live Update: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, সেখানে রাজবংশী ভাষা নিয়ে বৈঠকও করবেন তিনি
রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, সেখানে রাজবংশী ভাষা নিয়ে বৈঠকও করবেন তিনি
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলে উঠল কাপড়ের গুদাম! বহুতলে থাকতেন অনেক মানুষও
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলে উঠল কাপড়ের গুদাম! বহুতলে থাকতেন অনেক মানুষও

ভিডিও

Birbhum Tulu Mondal | ফের সিউড়ি থানায় হাজিরা দিলেন টুলু মণ্ডল, প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Mallickbazar Fire | মল্লিকবাজারের বহুতলে ভয়াবহ আগুন | ABP Ananda LIVE
University Convocation | প্রচলিত গাউন বা আলংকারিক পোশাক নয়, UGC-র নির্দেশ দেখিয়ে বিজ্ঞপ্তি
Suvendu Adhikari: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাজবংশীদের সঙ্গে করবেন বৈঠক
West Bengal News: স্থায়ীকরণের দাবিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget