এক্সপ্লোর

Kabir Suman:গুরুতর অসুস্থ কবীর সুমন, ভর্তি কলকাতা মেডিক্যালের সিসিইউ-তে

Singer Hospitalized:গুরুতর অসুস্থ কবীর সুমন। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, হৃদরোগের সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন কবীর সুমন

সন্দীপ সরকার, কলকাতা: গুরুতর অসুস্থ কবীর সুমন (Kabir Suman Hospitalized)। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, হৃদরোগের সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন কবীর সুমন। সকাল ১১টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বিকেল পাঁচটায় সিসিইউ-তে রাখা হয় তাঁকে তিনি। ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন হৃদরোগ, ফুসফুস, মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ।

কেমন রয়েছেন? 
হাসপাতাল সূত্রে খবর, সঙ্গীতশিল্পীর ফুসফুসে জল জমেছে। শ্বাসকষ্ট-ও রয়েছে তাঁর। হৃদযন্ত্রে সমস্যা ছাড়াও রক্তে শর্করার মাত্রা বেশি কবীর সুমনের। হাইপারটেনশনের মতো সমস্যাও রয়েছে। এই সমস্ত নিয়েই আপাতত সিসিইউ-য়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তবে সূত্রের খবর, হাসপাতাল সুপারের কাছে স্যান্ডউইচ খেতে চেয়েছিলেন তিনি। সুপার অনুমতি দিয়েছেন।   

অতীত...
এর আগে, ২০২১ সালের জুন মাসেও একবার শ্বাসকষ্ট নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই বিশিষ্ট গায়ক-সঙ্গীতকার। সেবার ভোর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেবার অক্সিজেন সাপোর্টে রাখতে হয় তাঁকে। জানা যায়, ৭২ বছরের এই প্রবীণ সংগীত শিল্পীর গলায় প্রবল ব্যাথা ছিল, কথা বলতেও কষ্ট ছিল তাঁর।  র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল কবীর সুমনের। সেই টেস্ট রিপোর্ট নেগেটিভ এলেও তাঁর আরটি পিসিআর টেস্ট করা হয়।স দিন বিকেলেই অসুস্থ সঙ্গীতশিল্পীকে দেখতে এসএসকেএমে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক অধ্যায়... 
বামফ্রন্টের আমলে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছিলেন কবীর সুমন। জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে যাদবপুর লোকসভা আসন থেকে জিতেছিলেন। তাঁকে দলের ২১ জুলাইয়ের মঞ্চে নিয়মিত দেখা যেত। কিন্তু কিছুদিন পর তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। যদিও পরে সেই দূরত্বের অবসান ঘটে। সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখর হয়ে উঠেছিলেন কবীর সুমন। উল্লেখ্য, ২০২১ সালেরই ২৩ জানুয়ারি,  ভিক্টোরিয়া মেমোরিয়ালে  নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগানের বিরোধিতা করে কলকাতার  গড়িয়াহাটে ধরনায় বসতে দেখা যায় তাঁকে। একুশের বিধানসভার নির্বাচনেও তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন কবীর সুমন। আদর্শ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করলে কমিশনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা শোনা যায় তাঁর মুখে। বলেন, ' নির্বাচন কমিশন হাস্যকর ফরমান জারি করেছে।' কমিশনের স্বাতন্ত্র্য বিপন্ন বলেও অভিযোগ ছিল তাঁর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget