এক্সপ্লোর

Anupam Hazra : ‘অকালকুষ্মান্ড অনুপম হঠাও বিজেপি বাঁচাও’ শান্তিনিকেতন জুড়ে পোস্টার ফেলল 'আদি বিজেপি'

Anupam Hazra Poster : আদি বিজেপি কর্মীবৃন্দের নামে এই পোস্টারে অনুপম হাজরাকে 'সেটিংবাজ' বলে কটাক্ষ করে দল থেকে বহিষ্কারের দাবি

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম :  বীরভূমে ( Birbhum ) ঘরের মাঠে ফের বিরোধিতার মুখে পড়লেন অনুপম হাজরা। খয়রাশোলে মঞ্চ ভাঙচুরের পর বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় পড়ে অনুুপম-বিরোধী ( Anupam Hazra ) পোস্টার। আদি বিজেপি কর্মীবৃন্দের নামে এই পোস্টার ছাপানো হয়েছে। দাবি করা হয়েছে, ‘সেটিংবাজ অনুপমকে অবিলম্বে বিজেপি থেকে বহিষ্কার করা হোক’ । 

কী রয়েছে এই পোস্টারে

অনুব্রত মণ্ডলের সঙ্গে বিজেপির বর্তমান কেন্দ্রীয় সম্পাদকের পুরনো ছবি দিয়ে পোস্টার পড়েছে। আদি বিজেপি কর্মীবৃন্দের নামে এই পোস্টারে অনুপম হাজরাকে 'সেটিংবাজ' বলে কটাক্ষ করে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। 'চোর মুক্ত বিজেপি দরকার। তাই মৌচাকে ঢিল মেরেছি। যে যে জেলায় পোস্টার পড়বে, সেখানকার জেলা সভাপতিরা তৃণমূলের সঙ্গে যুক্ত' , পাল্টা আক্রমণ করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন অনুপম। রাজ্য় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সুর চড়ান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। এটা অবশ্য় প্রথমবার নয়। এর আগেও সুকান্ত মজুমদার এবং শমীক ভট্টাচার্যদের নিশানা করেন তিনি। তখন, ২০১৯ সালে লোকসভা ভোটের সময়, আচমকাই বিজেপি থাকাকালীনই অনুপম হাজরার, তাঁর পুরনো দল তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে হাজির হওয়া এবং মাছ-ভাত খাওয়ার প্রসঙ্গ টেনে আনেন শমীক ভট্টাচার্য। 

গত কয়েকদিন ধরেই ফের রাজ্য় বিজেপির অস্বস্তি বাড়িয়ে চলেছেন দলেরই কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের সুর সপ্তমে চড়িয়ে ফের দলের রাজ্য় নেতৃত্বকে নিশানা করেন তিনি!  তিনি সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে বলেন, ' আমার রাজ্য সভাপতিকে পরামর্শ, আপনি নিজের এলাকায়, নির্বাচনী ক্ষেত্রে একটু মন দিন। পরেরবার জিততে পারবেন কিনা সেটা দেখুন। ' 

এরপর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুকান্তও। বলেন, ' বুথ সভাপতি হোক কিংবা বা যে কেউ, আমি হই না কেন, এমন যদি কোনও কাজ করি, যাতে তৃণমূলের সুবিধা হচ্ছে, বিজেপির ক্ষতি হচ্ছে, তাহলে বুঝতে হবে, ডাল মে কুছ কালা হ্য়ায়।'  

এই ঘটনায় স্বাভাবিকভাবেই সামনে এসেছে, লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির অন্দরে চূড়ান্ত ডামাডোল! আর এ দেখেই অনেকের প্রশ্ন, তাহলে কি বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যেতে পারেন অনুপম হাজরা? 

আরও পড়ুন : 

'কালীঘাটের কাকু'-র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে ইডি-র চিঠির উত্তর দিল SSKM

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Minister Son Kidnap: মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
SSC Scam : গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় ২৪ জনকে জামিন, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় সহ তালিকায় আর কারা ?
SSC Scam : গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় ২৪ জনকে জামিন, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় সহ তালিকায় আর কারা ?
Abhishek Banerjee : SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget