এক্সপ্লোর

Sujay Krishna Bhadra: 'কালীঘাটের কাকু'-র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে ইডি-র চিঠির উত্তর দিল SSKM

Enforcement Directorate : গত কয়েক মাস ধরেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়ার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা

প্রকাশ সিনহা, কলকাতা : সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে ইডি-র চিঠির উত্তর দিল এসএসকেএম । সূত্রের খবর, হাসপাতালের তরফে জানানো হয়েছে, এর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে । সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরাই, জানানো হয়েছে এসএসকেএম-এর তরফে। এক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থাকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে ইডি-কে জানানো হয়েছে। ইডি-র দাবি, এটা হাসপাতাল কর্তৃপক্ষের এড়িয়ে যাওয়ার প্রবণতা। এসএসকেএম কর্তৃপক্ষ সহযোগিতা না করলে, আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনা ইডি-র,খবর সূত্রের।

গত কয়েক মাস ধরেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়ার চেষ্টা করছেন ইডির (Enforcement Directorate) আধিকারিকরা । ইডি-র তরফে দাবি করা হয়, তারা যখন হাসপাতালে গিয়েছিল, তখন হাসপাতালের তরফে দাবি করা হয় তিনি (সুজয়কৃষ্ণ ভদ্র) অসুস্থ। এখন তিনি মানসিকভাবে সুস্থ নন। সেদিন কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর খালি হাতে ফিরে এসেছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ এবং ইডি আধিকারিকরা।

তিন দিন আগে আবার খবর পাওয়া যায়, ইডি আধিকারিকরা আবার এসএসকেএম হাসপাতালকে চিঠি পাঠিয়েছেন, কণ্ঠস্বরের নমুনা তাঁরা নিতে চান। দ্রুত একটা তারিখ দেওয়া হোক। সূত্রের খবর, ইডির সেই মেলের উত্তর দিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। উত্তরে হাসপাতালের তরফে জানানো হয়েছে, একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিক্যাল বোর্ড মেডিক্যাল টেস্ট করে ঠিক করবে কোন দিন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়া সম্ভব হবে।

মূলত বাইপাস সার্জারির ২ মাস পার। এখনও এসএসকেএমে সুজয়কৃষ্ণ ভদ্র। সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে, প্রয়োজনে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের দিয়ে সুজয়কৃষ্ণর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত জানানো হোক, কবে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে। এর আগে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে ফরেন্সিক বিশেষজ্ঞকে নিয়ে SSKM হাসপাতালে যান ED-র অফিসাররা। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও মেলেনি নমুনা। 

মূলত হাসপাতালে ভর্তি থাকায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না ইডি। 'বেসরকারি হাসপাতাল ছেড়ে দিলেও কেন এতদিন এসএসকেএমে সুজয়কৃষ্ণ? কী চিকিৎসা চলছে? কী ওষুধ দেওয়া হচ্ছে সুজয়কৃষ্ণকে?' সুপারের কাছে জানতে চেয়ে বয়ান রেকর্ড করেছিল ইডি। ফের হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। 

প্রসঙ্গত, এর আগে এবিপির প্রশ্নের উত্তরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতিতে ধৃত  সুজয়কৃষ্ণ ভদ্র বলেন, 'সব সত্যি একদিন সামনে আসবে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget