এক্সপ্লোর

Anubrata Mondal: বোলপুরে ফিরলেন গ্রামছাড়া কেষ্ট-অনুগামীরা, অনুব্রতকে প্রণাম করে ২ বছর পর বাড়িতে প্রবেশ

Bolpur TMC News: এই বিষয়ে ঘরে ফেরা তৃণমূল কর্মী খুদু বাগদী জানান, দাদা জেলে যাওয়ার পর থেকে গ্রাম ছাড়া ছিলাম। দাদা গ্রামে যেতেই গ্রাম ফিরে এসেছি। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল শনিবার তার গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দীতে যান। মেয়ে সুকন্যাকে নিয়ে পারিবারিক দুর্গাকে প্রণাম করে পৈত্রিক বাড়িতে কিছু সময় কাটিয়ে বোলপুরে ফিরে আসেন। আর সেই সময় গ্রাম ছাড়া বেশ কয়েকজন অনুব্রত অনুগামী তৃণমূল কর্মীরা হাটসেরান্দী গ্রামে ফিরে আসে। তাদের মধ্যে খুদু বাগদী, পাঁচু থান্ডার সহ অন্যান্যরা অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করেন। খুদুকে দেখা যায় অনুব্রতকে প্রণাম করতেও। অভিযোগ, অনুব্রত মন্ডল জেলে যেতেই এদের গ্রাম ছাড়া করে ছিল তৃণমূলের একাংশ। প্রায় দু'বছরের বেশি তারা গ্রামছাড়া ছিলেন।  

কিন্তু অনুব্রত গ্রাম থেকে চলে যেতেই গ্রামে ফিরে আসা তৃণমূল কর্মীদের প্রথমে হুমকি দেওয়া শুরু হয়। এর মধ্যে সোমবার রাতে এদের মধ্যে পাঁচু থান্ডারকে মারধর করা হয়। পাঁচু বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়। 

এদিকে এই ঘটনা সামনে আসতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নানুর থানার নানুর বিধানসভার হাটসেরান্দী গ্রামে জেলা সভাপতির গ্রামেই তার অনুগামীদের মারধর করা হচ্ছে। প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রসঙ্গত, এই নানুর বিধানসভার দায়িত্বে রয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।  

এদিকে এই বিষয়ে ঘরে ফেরা তৃণমূল কর্মী খুদু বাগদী জানান, দাদা জেলে যাওয়ার পর থেকে গ্রাম ছাড়া ছিলাম। দাদা গ্রামে যেতেই গ্রাম ফিরে এসেছি। 

এদিকে নানুরে অনুব্রত ঘনিষ্ট তৃণমূল নেতা কেরিম খান জানান, তাদের কাছে খবর আছে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হচ্ছে। যারা মারছে তারা দলের লোক, যাদের মারা হচ্ছে তারাও দলের লোক। ঘটনাটি ঘটেছে কেষ্টদার গ্রামে। এই ধরনের ঘটনা গ্রামে গ্রামে ঘটলে প্রশাসনের এক্তিয়ারের বাইরে চলে যাবে। 

নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা জানান, কেষ্টদা যে দিন থেকে ছিল না হাটসেরান্দীর কিছু তৃণমূল কর্মী গ্রামছাড়া ছিল। এরা গ্রামে ফিরতেই এক তৃণমূল নেতার লোকজন  তাদের মারধর করে। তাদের নানুর থানায় যেতে দেওয়া হয়নি। অনুব্রত মন্ডলের গ্রামে যারা এই কাজ করছো তারা সাবধানে চলো।

এদিকে কাজল শেখ ঘনিষ্ঠ নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, এই বিষয়ে আমাদের কিছু জানা নেয়। কে গ্রামের বাইরে ছিল, কে গ্রামের ফিরে এসেছে তাও জানিনা। 

এই বিষয়ে বিজেপির বীরভূম  সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, তৃণমূলের মারামারি মানে কাটমানির ভাগাভাগি। এত দিন কেষ্টদা জেলে ছিলেন কাজল দাখাচ্ছিলেন। এখন কাজল দার খাওয়া ভঙ্গ হবে তাই তাই দাদার অনুগামীরা বাকিদের পিটিয়ে দিয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget