এক্সপ্লোর

Bhangar Bomb Recovered: ভোটের আগে উত্তপ্ত ভাঙড়, উদ্ধার বিপুল পরিমাণে বোমা ও আগ্নেয়াস্ত্র

Bhangar News: মঙ্গলবার রাত ৯টা ৪০ নাগাদ উত্তর কাশীপুরের একটি বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে ৩টি ড্রামে বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম চোখে পড়ে। পুলিশ সূত্রে খবর, এলাকা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও।

ভাঙড়, পার্থপ্রতিম ঘোষ: ভোটের আগে বারুদের স্তূপে ভাঙড় (Bhangar)। এবার ভাঙড়ের উত্তর কাশীপুরে মিলল ৩টি ড্রামে ২৮টি তাজা বোমা (Bomb)! মিলেছে বোমা তৈরির সরঞ্জামও। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ঘটনায় বিজয়গঞ্জ বাজার থানায় মামলা রুজু করা হয়েছে।

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election)। এর আগে ভাঙড়ে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা চোখে পড়ছে। এবার ভাঙড়ের উত্তর কাশীপুরে উদ্ধার হয়েছে বিশাল পরিমাণে বোমা। ৩টি ড্রামে ২৮টি তাজা বোমা মেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। জানা যাচ্ছে, মঙ্গলবার রাত ৯টা ৪০ নাগাদ উত্তর কাশীপুরের একটি বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে ৩টি ড্রামে বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম চোখে পড়ে। পুলিশ সূত্রে খবর, এলাকা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও।  

এই বোমা উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেফতার করে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। ধৃত শামিম খান (১৯ বছর) ও হাকিম শেখ (২৭ বছর), দু'জনেই ভাঙড়ের বাসিন্দা। পুলিশের দাবি, এই দুজন বাড়িতে বোমা বানিয়ে রাখছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল বোমা তৈরি করে বিক্রি করা। জিজ্ঞাসাবাদের সময় এই দুজনের থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। এরপর দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বোমাগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীকালে সেগুলি নিষ্ক্রিয় করা হবে বলে খবর।  

প্রসঙ্গত, ভোট আসলেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। শুরু হয়ে যায় বোমাবাজির ঘটনা। সাম্প্রতিক অতীতে ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় ক্যানিং পূর্বের তৃণমূল (TMC) বিধায়ক সওকত মোল্লা (Saokat Molla) বলেন, "আমরা পুলিশকে বারবার বলেছি গোটা ভাঙড়জুড়ে চিরুনিতল্লাশি করা দরকার। কারণ বিভিন্ন সূত্র মারফত আমাদের কাছে খবর আছে আইএসএফের (ISF) বিধায়ক গত সাত থেকে পনেরো দিন আগে প্রত্যেকটি অঞ্চলে ২ লক্ষ ৩ লক্ষ করে টাকা দিয়েছে শুধু এই বোমা বারুদ কিনতে। আমরা বিষয়টি শুনছিলাম কিন্তু এবার প্রমাণিত হল যে এটা একেবারে বাস্তব।" পাল্টা আইএসএফের তরফে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে। এছাড়া, কয়েকদিন আগে সওকত মোল্লা তাঁর গাড়ির সামনে গুলি চালানো ও বোমা মারার অভিযোগ করেন। 

ভোটের আবহে ভাঙড় বিভিন্ন সময়ে উত্তপ্ত হয়ে ওঠে। গত পঞ্চায়েত নির্বাচনেও (Panchayat Election) ভাঙড়ে একের পর এক বোমাবাজির ঘটনা ঘটেছে, গুলি চালানোর ঘটনা ঘটেছে। বিধানসভা ভোটের মুখে কি ফের ভয়ের আবহ তৈরি করা হচ্ছে ভাঙড়ে? ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল-ISF তরজা। ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনার তদন্ত করছে বিজয়গঞ্জ বাজার থানা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়
Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য
Manipal Hospital | পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget