এক্সপ্লোর

Bomb Threat: আজ ফের বোমাতঙ্ক একের পর এক জেলায়, এবার পোস্ট অফিস-পাসপোর্টে হুমকি! চরম আতঙ্ক

আজও ফের বোমাতঙ্কে বন্ধ করে দেওয়া হল বর্ধমানের মুখ্য ডাকঘর ও পাসপোর্ট অফিস। কাটোয়ার ডাকঘরেও বোমাতঙ্ক।

কলকাতা: মঙ্গল, বুধ, পরপর দুদিন জেলায় জেলায় আদালতে বোমাতঙ্ক ছড়িয়েছিল। বৃহস্পতিবার একের পর এক পোস্ট অফিস-পাসপোর্ট অফিসে এল হুমকি মেল। শুক্রবার ফের হুমকি মেল! ফের বোমাতঙ্ক! একের পর এক জেলায় বোমাতঙ্ক। যার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দিতে হল পোস্ট অফিস। ব্যাহত হল পরিষেবা। যদিও কোথাও বিস্ফোরক মেলেনি। 

আজও ফের বোমাতঙ্কে বন্ধ করে দেওয়া হল বর্ধমানের মুখ্য ডাকঘর ও পাসপোর্ট অফিস। কাটোয়ার ডাকঘরেও বোমাতঙ্ক। গতকালের পর আজ আবার আসানসোল হেড পোষ্ট অফিসে বোমাতঙ্ক। বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়ে মেল আসার সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয়েছে পোষ্ট অফিস। হাওড়া জেলাশাসকের অফিস ও মেন পোস্ট অফিসেও বোমাতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে চালানো হচ্ছে তল্লাশি। 

শুক্রবার হুমকি বোমাতঙ্কে বলা হয়েছিল- 'সায়নাইড গ্যাসভর্তি বিস্ফোরক রয়েছে। এখনই সরিয়ে না নিলে ভয়ঙ্কর বিপদ।' 

কলকাতা থেকে জেলা, শহর থেকে মফঃস্বল- আনন্দপুর, রিজেন্ট পার্ক, কাটোয়া, হাওড়া, বাঁকুড়া, তমলুক, ব্যারাকপুর, কোচবিহার, আদালতের পর এবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোস্ট অফিস-পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক। বৃহস্পতিবার একের পর এক পাসপোর্ট সেবা কেন্দ্রে এসেছিল হুমকি মেল। এর আগে বৃহস্পতিবার আনন্দপুর পাসপোর্ট অফিসে মেল করে বলা হয়, সেখানে বোমা রাখা রয়েছে। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় বহুতল। পৌঁছয় বোম স্কোয়াড। স্নিফার ডগ নিয়ে চলে তল্লাশি। 

অন্যদিকে, রিজেন্ট পার্ক পোস্ট অফিসেও বোমাতঙ্কের জেরে তড়িঘড়ি কাজ বন্ধ করে দেওয়া হয়। সাড়ে ১২টা থেকে ২টোর মধ্যে বোমা ফাটতে পারে। হাওড়া হেড পোস্ট অফিসের পোস্ট মাস্টারের কাছে এমনই ই-মেল আসে। পূর্ব বর্ধমানের কাটোয়া হেড পোস্ট অফিসেও একই ধরনের ই-মেল আসে। বোমাতঙ্কের জেরে ব্যস্ত সময়ে বন্ধ করে দেওয়া হয় বাঁকুড়া হেড পোস্ট অফিস। 

কোচবিহার হেড পোস্ট অফিস থেকে আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েন কর্মী ও গ্রাহকরা। আশপাশের দোকানও বন্ধ করে দেয় পুলিশ।                                                 

অন্যদিকে, পরপর দুদিন আসানসোল আদালতে বোমাতঙ্কের পর বৃহস্পতিবার বিস্ফোরণের হুমকি মেল আসে আসানসোল হেড পোস্ট অফিসে। তবে বিস্ফোরক না মিললেও রাজনৈতিক তরজা থেমে নেই। সবমিলিয়ে দিকে দিকে বোমাতঙ্ক ঘিরে তুঙ্গে তরজা।                         

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget