এক্সপ্লোর

Bowbazar Metro Disaster : ফের বউবাজারে ফিরল ফাটল আতঙ্ক, আর্থিক সাহায্য ঘোষণা মেট্রো রেল কর্তৃপক্ষের

Bowbazar Update: KMRCL এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০০ স্কোয়ার ফুট দোকান মালিক ও বাড়ির মালিকদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

কলকাতা: মেট্রোর (Kolkata Metro) কাজের জন্য বউবাজারে মদন দত্ত লেনের ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। KMRCL এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০০ স্কোয়ার ফুট দোকান মালিক ও বাড়ির মালিকদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ১০০ স্কোয়ার ফুটের বেশি আয়তনের দোকান বা বাড়ির মালিকদের দেওয়া হবে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ। 

আর্থিক সাহায্যের ঘোষণা: ফের বউবাজারে ফিরল ফাটল আতঙ্ক। এবার দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনে একাধিক বাড়িতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। আজ ভোরে এই ফাটল স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে  ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। ইতিমধ্যেই বাসিন্দারা ১০টি বাড়ি খালি করে দিয়েছেন। মেট্রোর ইঞ্জিনিয়ারদের প্রাথমিক অনুমান,  গ্রাউটিং এর কাজ চলার সময় সুড়ঙ্গে জল ঢুকে বিপত্তি ঘটেছে। ভোর চারটের পর সুড়ঙ্গে জল ঢুকতে শুরু করে। তার জেরেই ঘটে বিপত্তি।  মেট্রো সূত্রে খবর, ক্রস প্যাসেজের কাজের সময় জল ঢোকে। আপ ও ডাউন টানেলের সংযোগকারী ক্রস প্যাসেজ। কেএমআরসিএলের আশ্বাস আগামী ১৫ দিনের মধ্যে এই ক্ষতিপূরণ দেওয়া হবে। 

বউবাজারের ওই এলাকায় মোতায়েন হয়েছে পুলিশ। ফাটল ধরা বাড়ি ফাঁকা করে দিতে বলেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে মেট্রোর প্রতিনিধিরা এলেও তাঁরা বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন। ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দাদের মধ্য কলকাতার ৫টি হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে বিশেষ মিটার লাগানো হয়েছে যাতে নতুন কোনও ফাটল হলে তা ওই মিটারে ধরা পড়ে। এদিকে  একে ফাটলে রক্ষা নেই, তার উপর বৃষ্টি দোসর। বউবাজারে সমস্যা বাড়াচ্ছে অসময়ের বৃষ্টি। দুপুর থেকে বৃষ্টিতে পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হয়। মেট্রোর কাজ চলাকালীন মাটির তলার জল বন্ধ করার আগেই, জলে জমে যায় উপরে। নাগাড়ে বৃষ্টি পড়ায় জল বাইরে বারও করা যাচ্ছে না। ফলে গ্রাউটিংয়ের মাত্রা আরও বাড়ানোর ভাবনা মেট্রো কর্তৃপক্ষের। যদিও পরিস্থিতির উন্নতি না হলে , সেই পরিকল্পনাও কার্যকর করা অসম্ভব।

আরও পড়ুন: Dilip Ghosh : 'ইচ্ছামতো মেট্রোরুট বদল করেছেন মমতা, তাই বিপর্যয়' বউবাজারের ঘটনায় অভিযোগ দিলীপের

সেরা শিরোনাম

Democratic Trinamool Congress : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
BJP Leader's Arrest : '৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
'৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
Kunal Ghosh: আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget