এক্সপ্লোর

Dilip Ghosh : 'ইচ্ছামতো মেট্রোরুট বদল করেছেন মমতা, তাই বিপর্যয়' বউবাজারের ঘটনায় অভিযোগ দিলীপের

Dilip Ghosh On Bowbazar : বৌবাজারের ঘটনাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুললেন দিলীপ।

কলকাতা : বউবাজারে মদন দত্ত লেনে ফিরল ফাটল আতঙ্ক। ক্ষতিগ্রস্ত ১০টি বাড়ির বাসিন্দাদের হোটেলে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরীক্ষা করে দেখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল। তাঁরা জানান, ক্ষতিগ্রস্ত বাড়িগুলির ভিতে সমস্যা তৈরি হয়েছে। 

মমতার দিকেই আঙুল তুললেন দিলীপ
অন্যদিকে বৌবাজারের ঘটনাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুললেন দিলীপ। বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রোর রুট ঘুরিয়ে দেওয়ার কারণেই এই সব হচ্ছে।' বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য  মদন দত্ত লেনে কয়েকটি বাড়িতে ফাটল ধরা প্রসঙ্গে দিলীপ অভিযোগ করেন , রাজনীতির স্বার্থে ঘোরানো হয়েছে মেট্রোর রুট।  

ফিরহাদ হাকিমের পরামর্শ
ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষ মাটির নিচের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে গ্রাউটিং এর কাজ চলছে। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের জন্য আর্থিক সাহায্যের কথাও বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেট্রো।  এদিন বউবাজারের বিপর্যয় নিয়ে মহানাগরিক ফিরহাদ হাকিমের পরামর্শ , মেট্রো কর্তৃপক্ষের উচিত পুরো জায়গাটি সম্পূর্ণ ভেঙে নতুন করে সব বাসিন্দাদের জন্য বড় একটি বাড়ি করে থাকার জায়গা করে দেওয়া হোক। যাঁর যতটা জায়গা প্রাপ্য, তেমনভাবে বণ্টন করা হোক জায়গা। 

এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে ও বাসিন্দাদের সঙ্গে কথা বলতে আজ ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সহ বিভিন্ন দলের নেতারা। সকাল থেকেই বাসিন্দাদের সঙ্গে রাস্তায় ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে।   

বিষফোঁড়া বৃষ্টি 
একে ফাটলে রক্ষা নেই, বৃষ্টি দোসর। বউবাজারে সমস্যা বাড়াচ্ছে অসময়ের বৃষ্টি। দুপুর থেকে টানা বৃষ্টিতে পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হচ্ছে। মেট্রোর কাজ চলাকালীন মাটির তলার জল বন্ধ করার আগেই, জলে জমে যাচ্ছে উপরে। নাগাড়ে বৃষ্টি পড়ায় জল বাইরে বারও করা যাচ্ছে না। ফলে গ্রাউটিংয়ের মাত্রা আরও বাড়ানোর ভাবনা মেট্রো কর্তৃপক্ষের। যদিও বৃষ্টি না থামলে, সেই পরিকল্পনাও কার্যকর করা যাচ্ছে না।

                                                               

                                

সেরা শিরোনাম

Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget