এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee Demise : গান-স্যালুটে 'না', 'এরপর আর কেউ আদিখ্যেতা না দেখালেই ভাল', বুদ্ধবাবুর শেষযাত্রায় বললেন সেলিম

Selim On Gun Salute : শুক্রবার CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য আড়ম্বরহীন জীবনে বিশ্বাসী ছিলেন। তাঁর শেষযাত্রাও আড়ম্বরহীনই হবে । তাই গান স্যালুটের কোনও প্রশ্নই ওঠে না।


কলকাতা : বুদ্ধদেব ভট্টাচার্যকে গান স্যালুটে শেষ বিদায় দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইচ্ছে প্রকাশ করেছিলেন বৃহস্পতিবারই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে। কিন্তু সেই ইচ্ছেতে সম্মতি দেয়নি আলিমুদ্দিন। গান স্যালুট হচ্ছে না ।  

বরাবর ছিমছাম জীবনযাত্রাই পছন্দ করতেন তিনি। এমনকী ফুলের ভারও পছন্দ ছিল না কম্যুনিস্ট নেতার। মৃত্যুর পর ও যাতে মানুষের কাজে লাগে তাঁর দেহ, তাই দান করে গিয়েছিলেন দেহ ও দুটি চোখ। সেই ইচ্ছেকে দেওয়া হয়েছে সম্মান। শেষযাত্রায় তাঁর দেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়, যে বিধানসভাকে তিনি বিদায় জানিয়ে এসেছিলেন ১৩ বছর আগেই। আজ সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান বর্তমানে বিধানসভার সদস্যরা। সেখানে সব দল মিলেমিশে একাকার হয়ে যায়। কিন্তু, মুখ্যমন্ত্রীর গান-স্যালুট দেওয়ার ইচ্ছেতে মান্যতা দেয়নি আলিমুদ্দিন। 

শুক্রবার পিস ওয়ার্ল্ড থেকে লাল পতাকা এবং লাল গোলাপে মুড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ বের করা হয় । তারপর তা পৌঁছয় বিধানসায়। সেখানে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন এখনকার সদস্যরা। এরপর আলিমুদ্দিনে মুজফফর আহমেদ ভবনে পৌঁছয় তাঁর দেগ। সেখান থেকে দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হবে বুদ্ধবাবুর মরদেহ । সেখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে NRS-এ। দান করা হবে দেহ। এর মধ্যে গান স্যালুটের জন্য কোনও সময় বরাদ্দ করা হয়নি।

শুক্রবার CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য আড়ম্বরহীন জীবনে বিশ্বাসী ছিলেন। তাঁর শেষযাত্রাও আড়ম্বরহীনই হবে । তাই গান স্যালুটের কোনও প্রশ্নই ওঠে না।  সেলিম বলেন, তাঁর কথায় ও কাজে কোনও তফাৎ ছিল না। আজীবন আড়ম্বরহীনতায় বিশ্বাস করেছেন। তাই তাঁকে ঘিরে কোনও আড়ম্বর হোক, তিনিও চাননি , আমরাও চাই না।  

সেলিম বলেন, ২০১১ সালের মে মাসে তাঁর সঙ্গে বিধানসভার সম্পর্ক ছিন্ন হয়েছে। সিপিএমেরও সম্পর্ক ছিন্ন হয়েছে। এরপর আর কোনও আদিখ্যেতা কেউ না দেখালেই ভাল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন                                        
দলীয় পতাকা, ফুলে শেষ শ্রদ্ধা, পিস ওয়ার্ল্ডে শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget