এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee Dies: দলীয় পতাকা, ফুলে শেষ শ্রদ্ধা, পিস ওয়ার্ল্ডে শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ

Former CM Buddhadeb Bhattacharjee Passes Away: দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু। গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাঁর। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন।

Key Events
Buddhadeb Bhattacharjee former chief minister west bengal passes away funeral obituary cpim live updates Buddhadeb Bhattacharjee Dies: দলীয় পতাকা, ফুলে শেষ শ্রদ্ধা, পিস ওয়ার্ল্ডে শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ
রাজ্যের রাজনীতির আকাশে নক্ষত্রপতন
Source : PTI

Background

কলকাতা: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল ৮টা ২০-তে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য।পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু। গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাঁর। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

রাজ্যের রাজনীতির আকাশে নক্ষত্রপতন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল ৮০ বছর। ২০০১-২০১১, টানা ১১ বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ফুসফুসের সমস্যা বা COPD-তে ভুগছিলেন। আজ সকাল ৮টা ২০-তে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবার সূত্রে খবর, গত ৩ দিন জ্বরে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে অবস্থা স্থিতিশীল ছিল। আজ সকালে জ্বর বাড়ে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়। কিন্তু সেই সময় দেননি বুদ্ধদেব ভট্টাচার্য। বিমান বসু, মহম্মদ সেলিম-সহ সিপিএম নেতৃত্ব তাঁর বাড়িতে যাচ্ছেন। সূত্র মারফত জানাচ্ছে, আজ সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর  COPD-র অ্যাটাক হয়। ফলে স্যাচুরেশন লেভেল নামতে শুরু করে। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। 

ছাত্রজীবন থেকে শুরু রাজনৈতিক কেরিয়ার। সুদীর্ঘ রাজনীতিতে অবসর নিয়েছেন অনেকদিন। প্রত্যক্ষভাবে না হলেও রাজ্য রাজনীতির খবর রাখতেন নিয়মিত। বেশ কয়েক বছর ধরে ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু। অবস্থার অবনতি হওয়ায় ভর্তি হতে হয়েছে হাসপাতালেও। প্রতিবারই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি। রাজ্যবাসীর মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি। কিন্তু এবার আর হল না। শ্রাবণের সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যর জন্ম উত্তর কলকাতায়, ১৯৪৪ সালের ১ মার্চ। তিনি ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যর ভাইপো। ১৯৬১ সালে কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন বুদ্ধদেব। স্কুলজীবনেই যোগ দেন NCC-তে। কলেজ জীবনে ছিলেন নৌ শাখার NCC ক্যাডেট। 

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Died: যুগাবসান, ফিরে দেখা বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মজীবন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

23:13 PM (IST)  •  08 Aug 2024

Buddhadeb Bhattacharjee Death News: ইতিহাসের পাতায় ট্র্যাজিক হিরো হিসাবেই রয়ে গেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, কেন?

অনুগামীদের চোখের জলে ভাসিয়ে বিদায় নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রক্ত-পতাকায় মোড়া মরদেহ শেষবার বেরোল পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে। চেয়েছিলেন বাংলাকে দেশের অটো মোবাইল শিল্প মানচিত্রে উল্লেখযোগ্য করে তুলতে। কিন্তু, ইতিহাসের পাতায় ট্র্যাজিক হিরো হিসাবেই রয়ে গেছেন বুদ্ধদেব ভট্টাচার্য।  

21:40 PM (IST)  •  08 Aug 2024

Buddhadeb Bhattacharjee News: চিরঘুমের দেশে চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

হাসপাতালে যেতে চাইতেন না, যাতে পার্টি ফান্ড খরচ না হয়। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই চিকিৎসকদের নজরদারিতে ছিলেন। বৃহস্পতিবার আচমকা ছন্দপতন। চিরঘুমের দেশে চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget