এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee: 'মন খারাপ থাকত, এত সৎ, আন্তরিক মানুষ কাছ থেকে না দেখলে বোঝা যেত না'

Memories of Buddhadeb Bhattacharjee: বিছানার পাশে এখনও পড়ে রয়েছে না খাওয়া ওষুধ। তপনবাবুর কথায়, 'আজ সকালে এই ওষুধটা আর খাওয়ানো গেল না।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: প্রায় চার দশক ধরে বুদ্ধদেব ভট্টাচার্যর ঠিকানা ছিল, পাম অ্যাভিনিউর বাড়ি। মুখ্যমন্ত্রী থাকাকালীনও দু'কামরার ছোট্ট ফ্ল্যাটেই থাকতেন। যখন মুখ্যমন্ত্রী ছিলেন, রাইটার্স থেকে রোজ দুপুরে খেতে আসতেন এখানে। অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হলে, ছটফট করতেন বাড়ি ফেরার জন্য। বৃহস্পতিবার সেই বাড়ি থেকেই তিনি বেরোলেন শেষবারের জন্য। একতলার দু'কামরার ছোট্ট ফ্ল্যাটটা ফাঁকা করে দিয়ে। রেখে গেলেন একরাশ স্মৃতি। 

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিদিনের সঙ্গী তপন পাইক। এদিন ফাঁকা ঘরে বসে স্মৃতি আওরালেন তিনি। এবিপি আনন্দকে জানালেন শেষের দিনগুলি। তপনবাবুর কথায়, 'শুধু রবীন্দ্রসঙ্গীতই শুনতেন। এই মিউজিক সিস্টেমে আর অন্য কোনও গান নেই। রবীন্দ্রসঙ্গীতটাই ভালবাসতেন। যখন বলতেন তখন গান শুনতেন। অনেক সময়ই খবর শুনতে চাইতেন, সেই সময় হয়তো টিভি চালিয়ে দিতাম। তবে শুধুমাত্র খবরই শুনতেন টেলিভিশনে। আর কিছুতেই পছন্দ ছিল না।'

শেষের দিকে মন খারাপ থাকত বুদ্ধবাবুর। কেন? সেই কারণ জানাতে গিয়ে তপনবাবু জানালেন, 'শরীর খারাপ হওয়ার পর থেকে চোখেও কম দেখতেন। ওই কানে শুনতেন গান কিংবা খবর। আর পত্রিকা থেকে দৈনিক খবর পড়ে শোনানো হত। আর অন্য কিছু তেমন একটা পছন্দ করতেন না। খবরের কাগজের হেডিং আগে শোনাতে হত। যদি কোনও খবর মনে ধরত তখন বিস্তারিত পড়ে শোনানো হত।' 

তপন এও বলেন, 'এত সৎ, আন্তরিক, নিষ্ঠাবান ছিলেন, যারা কাছে না এসেছে তাঁরা ছাড়া বাইরে থেকে কেউ বুঝতে পারবে না।  বই ছিল প্রাণ।  ওটাই অন্তরের ছিল। ইদানিং চোখের দৃষ্টি কমে যাওয়ায় বই পড়তে পারতেন না, খুব দুঃখ পেতেন সেটা নিয়ে। একসময় তো নিজেই লিখেছেন, লিখতেন। কিন্তু শরীরটা খারাপ হওয়ার পর থেকে সেটাও পারতেন না। সেই সময় একজন আসতেন যাকে তিনি মুখে বলে বলে দিতেন, আর লেখা হত। তবে করোনার পর চিকিৎসকরাই বারণ করে দিয়েছিলেন বাইরের লোক এখানে আসত। অসুস্থও হয়ে গিয়েছিলেন। তখন থেকেই মনে একটা কষ্ট অনুভব করতেন।'

আরও পড়ুন, মাথার উপর রবীন্দ্রনাথ, একঘর শুধু বই- বুদ্ধদেবের শেষযাপনেও সঙ্গী কবিগুরু

বিছানার পাশে এখনও পড়ে রয়েছে না খাওয়া ওষুধ। তপনবাবুর কথায়, 'আজ সকালে এই ওষুধটা আর খাওয়ানো গেল না। পড়েই রইল। প্রতিদিনের নিয়ম মতো আম, প্রোটিন পাউডার আর কিছু ওষুধ মিলিয়ে খাওয়ানো হয়েছিল। তারপর এই ওষুধও খাওয়ানোর চেষ্টা করেছিলাম। আর কিছু করা গেল না। ডাক্তারবাবু এসে জানালেন সব শেষ'। এই বলেই কান্নায় ভাঙলেন তপনবাবু। 

বুদ্ধবাবুর অভ্যেস, ভাল লাগা সবই নিজের হয়ে গেছিল বাড়ির কর্মীদের। আজ মানুষটা চলে যাওয়ার পর, তাঁদের কোনও কাজ নেই। সময় যেন কাটছে না। কথা বলতে গেলে গলার কাছে দলা পাকিয়ে আসছে কান্না। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget