এক্সপ্লোর

Mira Bhattacharya Exclusive: এখন কেমন দিনযাপন তাঁদের সেই দু'কামরার ফ্ল্যাটে, এক্সক্লুসিভ মীরা ভট্টাচার্য

Buddhadeb Bhattacharya Update: গুরুতর অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে আশার কথা, চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya Update) ছোট্ট দু'কামরার ফ্ল্যাটেই তাঁর জগত। বই পড়ার অভ্যাস বরাবরের। তাঁর ঘর জুড়ে থরে থরে সাজানো বই। এখন দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ায় নিজে পড়তে পারেন না। শোনাতে হয় বই, কাগজ পড়ে। জানালেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য (Mira Bhattacharya Exclusive)। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বুদ্ধ-জায়া বললেন, কোনও দিন ঘর বদলের কথা মনেই হয়নি। 

এখন কেমন দিনযাপন? 

গুরুতর অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে আশার কথা, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আর তিনি হাসপাতালে ভর্তি হতেই রাজ্য রাজনীতিতে যে ব্যতিক্রমী ছবিটা আবার ধরা পড়ল, তা হল নীতি-আদর্শ ভিন্ন হলেও, এখনও বুদ্ধদেব ভট্টাচার্যকে আলাদা ভাবেই দেখেন বিজেপি, কংগ্রেস সহ এমনকী তৃণমূলের একাংশের নেতারাও। এই প্রসঙ্গে অনেকের মুখে বারবার ঘুরেফিরে আসছে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের কথা। ৫৯এ, পাম অ্যাভিনিউ, যে ফ্ল্যাটের বাইরে এখনও সেই পুরনো লেটার বক্স। প্রাক্তন হয়ে গেলেও, লেটার বক্সের উপর আজও সাঁটানো আছে সেই পুরনো কাগজ। যেটা মুখ্যমন্ত্রী থাকাকালীন লাগানো হয়েছিল। মুখ্যমন্ত্রী থাকার সময় থেকে আজ প্রাক্তন হয়েও এই দুকামরার ফ্ল্যাটেই থাকেন বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য।

হাল আমলের গতিপথে শুধুই দুর্নীতি আর দুর্নীতি। এমনই একটা সময় ছোট্ট ঘরেই বাস প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীর। গৃহকর্তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি এখন হাসপাতালে ভর্তি। দেওয়াল জুড়ে কাল মার্কস, লেনিন, রবীন্দ্রনাথ, কাকা সুকান্ত ভট্টাচার্যর ছবি। সঙ্গে রয়েছে সারি সরি বই। ছোট স্যাঁতস্যাঁতে ঘরে একটা খাটেই ঘুমান বুদ্ধদেব ভট্টাচার্য। আগে ছোট চৌকি ছিল, সেটা বদল করে চিকিৎসার স্বার্থে আনা হয়েছে খাট। আলমারি ভর্তি বই, পড়াশোনা নিয়েই থাকতে ভালবাসেন বরাবরই। তবে এখন দৃষ্টিশক্তি ক্ষীণ, কেউ পড়ে দিলে উনি শোনেন। বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্য বলেন, “ওঁকে শোনাতে হয়, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়েছে।’’

দেওয়াল জুড়ে নানা ছবি। একদম অল্প বয়সের ছবি থেকে রয়েছে বিয়ের পর ভট্টাচার্য দম্পতির ছবি। একেবারে ছিমছাম ঘর, একটা টিভি, রেডিও। অক্সিজেনের নল আছে। মোনালিসা, রবীন্দ্রনাথ, পিকাসোর ছবি। বাবা-মায়ের ছবি। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী কী সাধারণভাবে থাকেন। পরিবার সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও তাঁকে এই ছোট্ট ফ্ল্যাট ছেড়ে অন্যত্র যেতে বলেছিলেন। কিন্তু, বুদ্ধদেব ভট্টাচার্য এখান থেকে যেতে চাননি। মীরা ভট্টাচার্য বলেন, “কোনও দিন চেঞ্জ করার কথা মনে হয়নি। উনি চেঞ্জ করতে চাননি।’’

দল ক্ষমতা থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে, মুখ্যমন্ত্রীত্ব হারিয়েছিলেন বুদ্ধদেব। তবে তারপরও এই পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকেই স্ত্রী-সন্তানকে নিয়ে ভোট দিতে যেতে তিনি। তবে শেষ সেই ছবি দেখা গেছে, ২০১৬ সালের ৩০ এপ্রিল, বিধানসভা নির্বাচনের দিন। আমরা চাই এই স্যাঁতস্যাঁতে ঘরে আবার ফিরুন বুদ্ধদেব ভট্টাচার্য, সাবলীল জীবনযাপন করুন। দ্রুত সুস্থ হয়ে উঠুন বুদ্ধদেব।

আরও পড়ুন: Buddhadeb Bhattacharya : 'আমাকে হাত নাড়লেন, ভালই আছেন' হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এসে জানালেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget