এক্সপ্লোর

Buddhadeb Bhattacharya : 'আমাকে হাত নাড়লেন, ভালই আছেন' হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এসে জানালেন মুখ্যমন্ত্রী

মিনিট দশেক হাসপাতালে থাকার পর বেরিয়ে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীর ঘিরে স্বস্তির খবর দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও আবীর দত্ত, কলকাতা : 'আমার যেটুকু মনে হল, আমাকে হাত নাড়লেন, ভাল-ই আছেন। স্থিতিশীল আছেন।' হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এসে জানালেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪ টে ১০ মিনিট নাগাদ উডল্যান্ডস হাসপাতালে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলছে, দেখতে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। মিনিট দশেক হাসপাতালে থাকার পর বেরিয়ে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীর ঘিরে স্বস্তির খবর দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গত শনিবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Budhhadeb Bhattacharya)। ফুসফুসে সংক্রমণ সহ বেশ কিছু সমস্যায় ভুগছেন তিনি। যার জেরে গত দু'দিন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখতে হয়েছিল তাঁকে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায়ে সোমবার দুপুরে তাঁকে বের করা হয়েছে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে। সম্পূর্ণ ভেন্টিলেশনের বদলে এই মুহূর্তে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। চলছে বাইপ্যাপ সাপোর্ট।

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'আমি দেখলাম ওঁর জ্ঞান আছে। হাত নাড়লেন। ভালই আছেন। ভেন্টিলেশন খুলে নেওয়া হয়েছে। বাইপ্যাপ সাপোর্ট চলছে। আমার দেখে মনে হয়েছে উনি ভালই আছেন। বাকি চিকিৎসকরা জানাবেন।' যারপরই বুদ্ধদেব ভট্টাচার্যকে চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকরা সরকারিভাবে ইনভেসিভ ভেন্টিলেশন খুলে নেওয়ার কথা জানান। আগের থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেকটা ভাল আছেন, বলেও জানান তাঁরা। 

 

প্রসঙ্গত, সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুসের সিটি স্ক্যান করা হয়। সিটি থোরাক্স রিপোর্ট দেখে চিকিৎসকরা মনে করছেন, বুদ্ধবাবুর ফুসফুসে সংক্রমণ বৃদ্ধি নিয়ন্ত্রণ হতে শুরু করেছে। প্রাথমিকভাবে ছবি দেখে মনে হচ্ছে, ফুসফুসে সংক্রমণ এখন অর্গানাইজিং পর্যায়ে রয়েছে। অর্থাৎ, সংক্রমণ আর বাড়ছে না। এছাড়াও, দেখা গিয়েছে বুকে সংক্রমণের কারণে জল জমার পরিস্থিতি নেই। তবে, বাঁদিকের ফুসফুসের নীচের অংশ ও ডানদিকের ফুসফুসের নীচের দিকের মাঝামাঝি অংশে সংক্রমণ রয়েছে। সিওপিডি-র পুরনো সমস্যা, ফাইব্রোসিসের কারণে ক্ষতিগ্রস্ত ফুসফুস। সেই ক্ষতির পরিমাণ কতটা, তা বুঝতে পুরনো সিটি স্ক্যান রিপোর্টের সঙ্গে নতুন রিপোর্ট মিলিয়ে দেখা হবে। সব কিছু ঠিক থাকলে বুদ্ধবাবুকে ভেন্টিলেশন থেকে বের করা আনার প্রক্রিয়া শুরু করবেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, অ্যান্টিবায়োটিক কতটা কাজ করছে, সিটি থোরাক্স এবং সি রিয়্যাক্টিভ প্রোটিন টেস্টের ফলাফল দেখে, তা বোঝা যাবে। গত ২৪ ঘণ্টা জ্বর আসেনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। চিকিৎসকরা মনে করছেন, অ্যান্টিবায়োটিক কাজ করায় জ্বর আসা বন্ধ হয়েছে। সি রিয়্যাক্টিভ প্রোটিন টেস্টের রিপোর্ট দেখে বুদ্ধবাবুর ভেন্টিলেশন নির্ভরতা ধাপে ধাপে কমানো নিয়ে চিকিৎসকরা আলোচনা করবেন। 

আরও পড়ুন- 'উনি পারবেন', বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্য নিয়ে আশার বার্তা চিকিৎসকের

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget