এক্সপ্লোর

Buddhadeb Bhattacharya: ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে

Buddhadeb Bhattacharya Health Update: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হল। রাখা হয়েছে বাইপ্যাপ সাপোর্টে।

কলকাতা: ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya Health Update)। এই মুহূর্তে ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখন তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হবে। রিপোর্টে পরিস্থিতির অনুকূল দেখেই এই পদক্ষেপের সিদ্ধান্ত, খবর হাসপাতাল সূত্রে। এর আগে হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক পরিস্থিতির উন্নতির খবর মিলেছিল। 

কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? 

সঙ্কট এখনও কাটেনি বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যর। তবে আশা জাগাচ্ছে সি রিয়্যাক্টিভ প্রোটিন টেস্টের রিপোর্ট। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তির সময় যার মাত্রা ছিল সাড়ে তিনশোর কাছাকাছি। তা এখন দেড়শোর কাছাকাছি নেমে এসেছে। অর্থাৎ, অর্ধেকের বেশি কমে গিয়েছে। এর ফলে  চিকিৎসকরা মনে করছেন, বুদ্ধবাবুর ফুসফুসে ও শরীরে সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। এছাড়া, শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কমেছে। যাতে চিকিৎসকরা মনে করছেন, অ্যান্টিবায়োটিক ডোজ নিয়ন্ত্রিত মাত্রায় না দিয়ে স্বাভাবিক মাত্রায় দেওয়া যেতে পারে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে  মেডিক্যাল বোর্ডে।

সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুসের সিটি স্ক্যান করা হয়। সিটি থোরাক্স রিপোর্ট দেখে চিকিৎসকরা মনে করছেন, বুদ্ধবাবুর ফুসফুসে সংক্রমণ বৃদ্ধি নিয়ন্ত্রণ হতে শুরু করেছে। প্রাথমিকভাবে ছবি দেখে মনে হচ্ছে, ফুসফুসে সংক্রমণ এখন অর্গানাইজিং পর্যায়ে রয়েছে। অর্থাৎ, সংক্রমণ আর বাড়ছে না। এছাড়াও, দেখা গিয়েছে বুকে সংক্রমণের কারণে জল জমার পরিস্থিতি নেই। তবে, বাঁদিকের ফুসফুসের নীচের অংশ ও ডানদিকের ফুসফুসের নীচের দিকের মাঝামাঝি অংশে সংক্রমণ রয়েছে। সিওপিডি-র পুরনো সমস্যা, ফাইব্রোসিসের কারণে ক্ষতিগ্রস্ত ফুসফুস। সেই ক্ষতির পরিমাণ কতটা, তা বুঝতে পুরনো সিটি স্ক্যান রিপোর্টের সঙ্গে নতুন রিপোর্ট মিলিয়ে দেখা হবে। সব কিছু ঠিক থাকলে বুদ্ধবাবুকে ভেন্টিলেশন থেকে বের করা আনার প্রক্রিয়া শুরু করবেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, অ্যান্টিবায়োটিক কতটা কাজ করছে, সিটি থোরাক্স এবং সি রিয়্যাক্টিভ প্রোটিন টেস্টের ফলাফল দেখে, তা বোঝা যাবে। গত ২৪ ঘণ্টা জ্বর আসেনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। চিকিৎসকরা মনে করছেন, অ্যান্টিবায়োটিক কাজ করায় জ্বর আসা বন্ধ হয়েছে। সি রিয়্যাক্টিভ প্রোটিন টেস্টের রিপোর্ট দেখে বুদ্ধবাবুর ভেন্টিলেশন নির্ভরতা ধাপে ধাপে কমানো নিয়ে চিকিৎসকরা আলোচনা করবেন। 

বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্কট ফুসফুসেই। সংক্রমণ শরীরের অন্য অংশে ছড়িয়েছে এমন ইঙ্গিত না মিললেও, ভেন্টিলেশন থেকে সিওপিডি-র রোগীকে বের করে আনা অত্যন্ত কঠিন বলে মনে করছেন চিকিৎসকরা। অ্যান্টিবায়োটিক দিয়ে সংক্রমণ কমানোর চেষ্টা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। হাসপাতাল সূত্রে খবর, তিনি সচেতন রয়েছেন, ডাকলে সাড়া দিচ্ছেন। 

আরও পড়ুন: Abhishek Banerjee : অভিষেকের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিল হাইকোর্টে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Banglar Bari: আজই নবান্ন থেকে দেওয়া হবে এই সরকারি প্রকল্পের টাকা, লক্ষ্মীবারে হতে চলেছে লক্ষ্মীলাভ
আজই নবান্ন থেকে দেওয়া হবে এই সরকারি প্রকল্পের টাকা, লক্ষ্মীবারে হতে চলেছে লক্ষ্মীলাভ

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget