এক্সপ্লোর

Abhishek Banerjee : অভিষেকের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিল হাইকোর্টে

Abhishek Banerjee BJP Leader House Gherao:২১ জুলাইয়ের মঞ্চ থেকে ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক। এই কর্মসূচি জনস্বার্থ বিরোধী, মন্তব্য প্রধান বিচারপতির। 

সৌভিক মজুমদার , কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) ডাকা বিজেপি (BJP) নেতাদের বাড়ি ঘেরাও ( Gherao ) কর্মসূচি বাতিল করল হাইকোর্ট ( High Court ) । ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের নির্দেশ দেন প্রধান বিচারপতি। গত ২১ জুলাই  ( 21 July ) , শহিদ দিবসের ( Sahid Diwas ) মঞ্চ থেকে বিজেপি ( BJP ) নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক। এই কর্মসূচি জনস্বার্থ বিরোধী বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। এই কর্মসূচির বিরোধিতায় হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। সোমবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, তাঁর পর্যবেক্ষণে বলেন, দাায়িত্বশীল সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত।     

'সাধারণ মানুষের হয়রানির আশঙ্কা থেকে যাচ্ছে'

'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে আপনারা কী পদক্ষেপ করেছেন?' রাজ্যকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। 'কেউ যদি বলে যে কোথাও কোন বোমা রাখা আছে তাহলে কি পুলিশ পদক্ষেপ করবে না? রাজ্য সাধারণ মানুষকে নিয়ে চিন্তিত নয়, এটা খুব উদ্বেগজনক পরিস্থিতি। সাধারণ মানুষের হয়রানির আশঙ্কা থেকে যাচ্ছে। দায়িত্বশীল সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত', মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির।  

'২১ জুলাই গোটা দিন নষ্ট হয়েছে'

এই মামলা চলাকালীন প্রধান বিচারপতি আরও বলেন, '২১ জুলাই গোটা দিন নষ্ট হয়েছে, আদালত স্তব্ধ হয়ে গিয়েছিল। আমরা সাড়ে ১১টার মধ্যে চলে যেতে বাধ্য হয়েছি। আইনজীবীরা আসতে পারেননি, আদালতের কর্মীরা ট্রেন ধরতে পারেননি'। 

'২১ জুলাই আপনি আদালতে আসতে পেরেছিলেন?' বিচারপতির প্রশ্ন

তখন অভিষেকের আইনজীবীর সওয়াল করেন, সাধারণ মানুষের অসুবিধা হবে না। প্রধান বিচারপতি তাঁকে পাল্টা প্রশ্ন করেন, 'সেটা কে নিশ্চিত করবে? ২১ জুলাই আপনি আদালতে আসতে পেরেছিলেন?' এরপর আর মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে রাজি হননি প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি ১০ দিনের মধ্যে সব পক্ষকে হলফনামা পেশের নির্দেশ দেন। আপাতত সবার নজর ৫ অগাস্টের দিকে।                           

আরও পড়ুন :

'ডবল ইঞ্জিন এরোপ্লেনের ব্যবস্থা করতে কেন্দ্রকে বলুন' বিজেপি বিধায়কদের বললেন মুখ্যমন্ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial




সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget