এক্সপ্লোর

Budge Budge: বজবজে তেলের ট্যাঙ্কারে ভয়ঙ্কর বিস্ফোরণ, উত্তেজনা এলাকায়, মৃত ১

Budge Budge Oil Tanker Blast: মেরামতির সময় বিপত্তি বাধে।

কলকাতা: বজবজে তেলের ট্যাঙ্কারে ভয়ঙ্কর বিস্ফোরণ। মেরামতির সময় বিপত্তি বাধে। তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে তেলের ট্যাঙ্কারটিতে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত অবস্থায় হাসপাতালে আরও এক জন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা জানিয়েছে, কাজ চলাকালীন বিপত্তি বাধে। বিস্ফোরণের শব্দে কেঁপে চারপাশ।  (Budge Budge Oil Tanker Blast)

বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। সুভাষ উদ্যানে তেলের ট্যাঙ্কারে মেরামতি চলছিল। কাজ চলাকালীন হঠাৎই বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। কিন্তু সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একজন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি টিম। (Budge Budge News)

ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, পর পর বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আরও অনেক সামগ্রী। ঘটনাস্থলে ভিড় করেছেন অনেকে। উদ্বেগের ছাপ স্পষ্ট তাঁদের চেহারায়। যেখানে বিস্ফোরণ ঘটেছে, সেটি একটি গ্য়ারাজ বলে জানা গিয়েছে। তেলের ট্যাঙ্কারটি মেরামত করা হচ্ছিল। কী থেকে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের তীব্রতায় গ্যারাজটির ছাউনি উড়ে গিয়েছে। বিস্ফোরণের সময় গ্যারাজে ঝালাইয়ের কাজ চলছিল বলে খবর। 


Budge Budge: বজবজে তেলের ট্যাঙ্কারে ভয়ঙ্কর বিস্ফোরণ, উত্তেজনা এলাকায়, মৃত ১

এর আগে, সম্প্রতি কলকাতার পাইকপাড়ায় সাত সকালে বিস্ফোরণ ঘটে। বন্ধ একটি ক্লাবের মধ্যে পর পর বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। সেই বিস্ফোরণের অভিঘাতে বাড়ির টিনের চাল উড়ে গিয়ে পড়ে পাশের বহুতলের ছাদে। বিস্ফোরণের ধাক্কায় পাশের বাড়ির টিনের ছাদও ভেঙে যায়। হাড়হিম করা বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ সামনে এলে শোরগোল পড়ে যায় সর্বত্র। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। স্নিফার ডগ দিয়ে চলে তল্লাশি।

সেই সময় স্থানীয়দের অভিযোগ ছিল, পরিত্যক্ত ওই বাড়িতে কেউ বোমা মজুত ছিল। সেই নিয়ে তপ্ত হয়ে ওঠে এলাকা। ক্লাবের সভাপতি শ্রাবণী বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন এলাকাবাসী। পাইকপাড়ায় পর পর বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। তবে এখনও অধরা অনেকে। স্থানীয়দের অভিযোগ, ওই ক্লাবের জমি নিয়ে বিবাদ রয়েছে। সেখানে নতুন নির্মাণের প্রচেষ্টা চলছে। ফলে গোটা ঘটনার নেপথ্যে ব্যক্তিস্বার্থ জড়িয়ে থাকতে পারে বলেও সন্দেহ অনেকের। সেই নিয়ে চর্চার মধ্যেই বজবজের গ্য়ারাজে বিস্ফোরণ ঘটল। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget