এক্সপ্লোর

Burdwan Medical College: অভীক দে-র প্রবেশ অবৈধ ঘোষণার দাবি, উত্তাল বর্ধমান মেডিক্য়াল কলেজ

West Bengal News: আর জি কর-কাণ্ডের আবহে রাজ্য়ের বিভিন্ন মেডিক্য়াল কলেজে, একটি নির্দিষ্ট লবির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালে (Burdwan Medical College) অভীক দে-র প্রবেশ অবৈধ ঘোষণার দাবি তুললেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। জুনিয়র চিকিৎসক ও পড়ুয়াদের অভিযোগ বর্ধমান মেডিক্য়াল কলেজেও ভয়ের বাতাবরণ তৈরি করেছিল অভীক ও তাঁর অনুগামীরা। এদিকে, অভীক দের আইবুড়ো ভাত ও জন্মদিন পালনের ছবি ভাইরাল হয়েছে। বর্ধমান মেডিক্য়াল কলেজ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি গৌরাঙ্গ প্রামাণিক বলেন, "অভীক দেকে বর্ধমান মেডিক্য়াল কলেজের যদি কোনওরকম কোনও অফিসিয়াল পদে থাকেন সমস্ত পদ থেকে তাঁকে উৎপাটন করে, অপসারণ করে তাঁর অনুপ্রবেশ এই কলেজে অবৈধ ঘোষণা করার জন্য় আজকে আমাদের বর্ধমান মেডিক্য়াল কলেজের সমস্ত ছাত্র সমাজ প্রিন্সিপাল ম্য়াডামের কাছে এবং কলেজ কাউন্সিলের কাছে এই দাবি জানাচ্ছে।''

প্রবেশ অবৈধ ঘোষণার দাবি: আর জি কর-কাণ্ডের আবহে রাজ্য়ের বিভিন্ন মেডিক্য়াল কলেজে, একটি নির্দিষ্ট লবির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে। SSKM মেডিক্যাল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভীক দে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ভয়ের বাতাবরণ তৈরির অভিযোগ তুলেছেন বর্ধমান মেডিক্য়াল কলেজের পড়ুয়াদের একাংশ। সোমবার অভীকের বর্ধমান মেডিক্য়াল কলেজে প্রবেশ অবৈধ ঘোষণার দাবি তোলেন চিকিৎসক পড়ুয়ারা। আর জি কর মেডিক্য়াল কলেজের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় হাসপাতালের সেমিনার হলের একটি ছবি ভাইরাল হওয়ার পর অভীক দে-র নাম সামনে আসে। ভাইরাল ছবিতে দেখা যায়, যেখানে চিকিৎসকের দেহ উদ্ধার হয়, তার একদম কাছাকাছি দাঁড়িয়ে লাল জামা পরা এক ব্যক্তি। লাল জামা পরা ব্য়ক্তিকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে দাবি করা হয় কলকাতা পুলিশের তরফে। যদিও, এই ব্যক্তিকে SSKM মেডিক্যাল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভীক দে বলে দাবি করে চিকিৎসকদের সংগঠন IMA।

এবার অভীক দে-র বিরুদ্ধে সরব হয়েছেন বর্ধমান মেডিক্য়ালের পড়ুয়াদের একাংশ। তাঁদের দাবি, আর জি কর-কাণ্ডের দুদিন পর বর্ধমান মেডিক্য়াল কলেজের লেকচার থিয়েটার বন্ধ হয়ে যাওয়ার পরেও সেখানে ঢুকে বৈঠক করেন অভীক। বর্ধমান মেডিক্য়াল কলেজের ইন্টার্ন চিকিৎসক আসরাফ আলি খান বলেন, "সেদিন ১৫০ থেকে ২০০ জন ছাত্র অভীক দে-র সামনে উপস্থিত ছিল। সবাই সাক্ষী আছে।'' SSKM মেডিক্যাল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির আইবুড়ো ভাত ও জন্মদিন পালনের ছবিও ভাইরাল হয়েছে। বর্ধমান মেডিক্য়াল কলেজের এক জুনিয়র চিকিৎসক জানিয়েছেন, "এটা আসলে আমাদের বর্ধমান মেডিক্য়াল কলেজের যে অ্য়াকাডেমিক বিল্ডিং সেই অ্য়াকাডেমিক বিল্ডিংয়ের উপরে একটা গেস্টহাউস আছে। সেই গেস্টরুমে এই ইভেন্টটা যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা পালন করা হয়। ডক্টর অভীক দে ও তাঁর স্ত্রী।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: West Bengal Assembly: বিধানসভায় ধর্ষণবিরোধী বিল আনছে রাজ্য়, কী রয়েছে এই বিলে?

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget