এক্সপ্লোর

Burdwan Medical College: ইঞ্জেকশন দেওয়ার পরই অসুস্থ! অভিযোগ ঘিরে চাঞ্চল্য বর্ধমান মেডিক্যালে

East Burdwan News: বর্ধমান মেডিক্যাল কলেজে 'ভুল ইনজেকশন' দেওয়ার অভিযোগ নিয়ে, তদন্ত কমিটি গঠন করল হাসপাতাল কর্তৃপক্ষ।

কলকাতা: বর্ধমান মেডিক্যালে এবার ইঞ্জেকশন-বিভ্রাটের অভিযোগ। পরিবারের দাবি, ইঞ্জেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন প্রসূতি। ইঞ্জেকশন দেওয়ার পর শুরু শ্বাসকষ্ট ও কাঁপুনি হয়। ঘটনায় তদন্ত কমিটি গঠন করল বর্ধমান মেডিক্যাল কর্তৃপক্ষ।

ইঞ্জেকশন দেওয়ার পরই একের পর এক প্রসূতির অসুস্থ হয়ে পড়ার অভিযোগ। বর্ধমান মেডিক্যাল কলেজে 'ভুল ইনজেকশন' দেওয়ার অভিযোগ নিয়ে, তদন্ত কমিটি গঠন করল হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর পরিবারের অভিযোগ, সোমবার বিকেলে প্রসূতি বিভাগের একাধিক রোগীকে তিনটি করে ইঞ্জেকশন দেওয়া হয়। নার্স ইঞ্জেকশন দেওয়ার পরই শ্বাসকষ্ট, কাঁপুনি-সহ বিভিন্ন সমস্যা শুরু হয় রোগীদের। সঙ্গে সঙ্গে প্রসূতি বিভাগে আসেন চিকিৎসকরা। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এক রোগীর আত্মীয় বলেন, "মোটামুটি গোটাটাই। মানে ১২ জনের হতে হতে গোটাটাই হয়ে গেছে। যতজনকে দিয়েছে সবারই হয়েছ। আমি খবর পেলাম। ওপর থেকে এল যে ভুল ইঞ্জেকশন দিয়েছে। সেই কারণে এটা হয়েছে।'' আরেক নূরজাহান বিবি বলেন, "কাঁপুনি হচ্ছিল। জ্বর হচ্ছিল খুব। আমি যখন গেলাম তখনও দেখলাম খুব কাঁপুনি হচ্ছে। ট্রিটমেন্ট হয়তো উল্টোপাল্টা হয়েছে তারজন্যই হয়েছে এরকম।''

ইঞ্জেকশন দেওয়ার পর সমস্যা দেখা দিয়েছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষও। তবে কী থেকে এই সমস্যা হল, তা জানতে ইঞ্জেকশনের নমুনা পাঠানো হবে পরীক্ষার জন্য। ইতিমধ্যেই এই নিয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আপাতত রোগীদেরকে দেওয়া হচ্ছে না নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওই ইঞ্জেকশন। অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, "ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এবং ইনজেকশনের কিছুটা পরে পরেই কিছু ডিসকমফর্ট হয়েছিল পেশেন্টদের। আজকে সকাল অবধি আমাদের সমস্ত পেশেন্ট স্টেবল আছে। কারও কোনও প্রবলেম হয়নি। এটা আমরা তদন্ত করে দেখব কী থেকে হয়েছে।''

এদিকে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় গুণমানের নিরিখে ফেল দেশের ১৪৪টি ওষুধ। প্যারাসিটামল থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক, প্রেশার, থাইরয়েড, নিউমোনিয়া, নার্ভ থেকে হার্টের অসুখের ওষুধ, কী নেই সেই তালিকায়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করা বেশিরভাগ ওষুধই নামী সংস্থার বহুল প্রচলিত ব্র্যান্ডের। জানুয়ারি মাসে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে র‍্যানডম স্যাম্পল টেস্ট করে সেন্ট্রাল ড্রাগস স্ট্য়ান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। প্রত্যেক রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবে ওই পরীক্ষা হয়। সেই পরীক্ষাতেই গুণমানে ফেল করেছে আরও ৯৩টি ওষুধ। এর আগে ৫১টি ওষুধ ফেল করার কথা জানিয়েছিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। অর্থাৎ, সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াল ১৪৪। এর মধ্যে ২৬টি ওষুধের নমুনা ফেল করেছে কলকাতায় রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবে। কলকাতায় যে ওষুধগুলো ফেল করেছে, তার মধ্যে রয়েছে ব্যথা কমানোর মেরোপেনাম, লিভারের অসুখে ব্যবহার হওয়া ওষুধ, স্ত্রীরোগে ব্যবহৃত হওয়া ওষুধ, ত্বকের  অসুখে ব্যবহার হওয়া ওষুধ। কোনও কোনও নমুনা স্টেরিলিটি পরীক্ষায় ফেল করেছে। কোনও কোনও নমুনাতে আবার মিলেছে ব্যাকটেরিয়া। ৮টি ওষুধকে সরাসরি ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সংস্থা। চিনের গুয়াংঝাউ থেকে আসা চুলের কালার ফেল করেছে চেন্নাইয়ের ড্রাগ টেস্টিং ল্যাবে। 

আরও পড়ুন: Jadavpur University: যাদবপুরে ঢুকতে বাধা, সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি ABVP-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
Annapurna Yojana: ২ অগস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
২ অগস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget