এক্সপ্লোর

Jadavpur University: যাদবপুরে ঢুকতে বাধা, সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি ABVP-র

JU Chaos: সোমবার সন্ধে আরেকপ্রস্ত উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে ABVP। আর ভিতরে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্য়রা। দুপক্ষের মধ্য়ে রীতিমতো খন্ডযুদ্ধ বেঁধে যায়।

কলকাতা: এবার যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র। দিলীপ ঘোষের সুরই শোনা গেল এবার তাদের কথায়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগ, যাদবপুরে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। 

এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়তেও সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিল RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা AVBP। শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় পড়ুয়া জখম হওয়ার আগে, বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়ে হেনস্থার শিকার হন শিক্ষামন্ত্রীও। গোটা ঘটনায় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি, বামপন্থী ছাত্র সংগঠনকেও নিশানা করে আসছে বিজেপি ও ABVP. সেই প্রসঙ্গে আগেই দিলীপ ঘোষের মুখে শোনা গিয়েছিল সার্জিক্যাল স্ট্রাইকের কথা। এবার একই হুঙ্কার দিতে শোনা গেল ABVP-র রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার মুখেও। এদিন তিনি বলেন, "আগামীদিনে যাদবপুরের ভিতরে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সেটা খুব ভয়ঙ্কর। যে যেরকমভাবে, যে ভাষা, যে সংগঠন যে ভাষা বোঝে, আগামী দিনে বিদ্যার্থী পরিষদ তাকে সেই ভাষাতেই জবাব দেবে। এর জন্য তারা প্রস্তুত থাকুক।''

সোমবার সন্ধে আরেকপ্রস্ত উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে ABVP। আর ভিতরে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্য়রা। দুপক্ষের মধ্য়ে রীতিমতো খন্ডযুদ্ধ বেঁধে যায়। মিছিল করে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে পৌঁছে যান ABVP-র সদস্যরা। গেট ঠেলে ভিতরে ঢুকেও পড়েন অনেকে। গেট বন্ধ করার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। পাল্টা বিক্ষোভকারীরাও গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। গেটের উপর উঠে পড়েন এক বিক্ষোভকারী... SFI, AIDSO-র পতাকা ছুড়ে ফেলে সেই জায়গায় ABVP-র ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়। ছিঁড়ে ফেলা হয় বাম ছাত্র সংগঠনের পোস্টারও। গেটের বাইরে শুয়ে পড়েন এবিভিপি সমর্থকরা। এই ঘটনার পর এবার শুধু সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দেওয়া নয়, IPAC-এর মদতে TMCP এবং SFI-এর সেটিং চলছে। ABVP-র অভিযোগ, "দীর্ঘদিন ধরেই চলছে। IPAC-এর মদতে TMCP এবং SFI-এর সেটিং চলছে। সম্পূর্ণভাবে SFI-কে তুলে ধরে একটা মৃতপ্রায়, ভেসে যাওয়া চলে যাওয়া আদর্শকে তুলে ধরার প্রচেষ্টা চলছে। রাজ্যের মানুষ জানে।''                             

আরও পড়ুন: East-West Metro Service: যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, ফের দুদিন বন্ধ এই রুটে মেট্রো পরিষেবা

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget