এক্সপ্লোর

Buxa Tiger Reserve: অসমে গিয়েছে বক্সার জঙ্গলের বাঘ, অবশেষে মিলল ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করে খাচাবন্দির অনুমতি

Royal Bengal Tiger: এনটিসিএর অনুমতি আসার সঙ্গেই সঙ্গেই রাইমোনা টাইগার রিজার্ভে ছুটে যান রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাওঁ।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: অসম-বাংলা বনদপ্তরের আবেদনে সাড়া দিয়ে অসমে আশ্রয় নেওয়া বক্সার বাঘিনীকে ঘুম পাড়ানি গুলিতে কাবু করে খাচা বন্দি করার অনুমতি মিলেছে। সোমবার ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (এনটিসিএ) অনুমতি এসেছে বলে জানা যায়। অনুুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে প্রস্তুতি। 

অসমের রাইমোনা টাইগার রিজার্ভের জঙ্গলে আশ্রয় নেওয়া বক্সার বাঘিনীটিকে ট্রাঙ্কুলাইজ করার জন্য অবশেষে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (এনটিসিএ) অনুমতি এলো। অনুমতি আসার সঙ্গে সঙ্গে সোমবার বিকাল থেকেই বাঘিনীটিকে ট্রাঙ্কুলাইজ করার কাজ শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ ও অসম বনদপ্তর।

এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বক্সার ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা কুমার বিমল। ট্রাঙ্কুলাইজ অভিযানে আছেন এনটিসিএ ও ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বাঘ বিশেষজ্ঞরাও। এদিন এনটিসিএর অনুমতি আসার সঙ্গেই সঙ্গেই রাইমোনা টাইগার রিজার্ভে ছুটে যান রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাওঁ। এর আগে বাঘিনীটি রাইমোনার জঙ্গল ছেড়ে সাত কিমি দূরে নারায়ণপুর লোকালয়ে আশ্রয় নিয়েছিল। বর্তমানে বাঘিনী নারায়নপুর থেকে আরো ২৩ কিমি দূরে দোতনা গ্রামের একটি প্রাকৃতিক ছোট বাঁশ জঙ্গলে অবস্থান করছে। বাঘিনীটির অবস্থান জানতে থার্মাল ড্রোন ওড়ানো হয়, আর তাতেই দোতনা লোকালয়ে বাঘিনীটির অবস্থান পরিস্কার হয়ে যায়।

আরও পড়ুন:- ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো 

বাঘিনীটিকে ট্রাঙ্কুলাইজ করতে পেল্লায় জাল নিয়ে যাওয়া হয়েছে। যাতে ঘুমপাড়ানী গুলি ছোঁড়ার সময় বাঘিনীটি পালিয়ে যেতে না পারে। ওই জাল দিয়ে দোতনার প্রাকৃতিক জঙ্গলও ঘিরে ফেলা হয়েছে। বক্সার জঙ্গল ছেড়ে টানা ১২ দিন ধরে বাঘিনীটি অসমের জঙ্গলে রয়েছে। রাইমোনা টাইগার রিজার্ভ থেকে বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ বলেন, 'এনটিসিএর অনুমতি আসার সঙ্গে সঙ্গে অসমে ছুটে এসেছি। তবে সোমবার সন্ধ্যা নেমে যাওয়ায় এদিন আর বাঘিনীটিকে ট্রাঙ্কুলাইজ করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকাল থেকেই ট্রাঙ্কুলাইজের কাজ পুরোদমে শুরু করে দেওয়া হয়েছে।'

গত ২ অক্টোবর বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে একটি বাঘ এনে বক্সার গভীর জঙ্গলে ছাড়া হয়েছিল। বাঘটির গতিবিধি পর্যবেক্ষণের জন্য তার শরীরে জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা-সহ কলার আইডি বসানো হয়েছিল। সেই প্রযুক্তির সাহায্যেই বাঘটির অবস্থান ও চলাফেরার উপর নজর রাখছিল বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। পরবর্তীতে তার কলার আইডির সুবাদেই জানা যায় বাঘটি রাজ্যের সীমানা পার করেছে। এবার অবশেষে তাকে কাবু করার কাজ শুরু হল।   

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget