এক্সপ্লোর

WB Muncipal Election: স্থগিত হয়ে যাবে বকেয়া পুরভোট! কমিশনের হলফনামা চাইল কোর্ট

WB Muncipal Election: কমিশনের কাছ থেকে হলফনামা চেয়েছে আদালত। ১১ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

কলকাতা: দিন ক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের (WB Municipal Elections)। শেষ হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা নেওয়াও। কিন্তু পরিস্থিতি বুঝে পিছনো হতে পারে রাজ্যের চার বকেয়া পুরসভার নির্বাচন। আগেই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) তা জানিয়েছিল নির্বাচন কমিশন। এ বার ভোট করানো আদৌ সম্ভব কি না, তা নিয়ে কমিশনের (WB Election Commission) কাছ থেকে হলফনামা চেয়েছে আদালত। ১১ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করা নিয়ে এমনিতেই তরজা চলছে। তার মধ্যে করোনায় ভোটের প্রয়োজনীয়তা নিয়েও আপত্তি উঠছে। এমন পরিস্থিতিতে শুক্রবার সওয়াল-জবাব চলাকালীন, আদালত জানতে চায়, পূর্ব নির্ধারিত ২২ জানুয়ারি চার পুরসভায় নির্বিঘ্নে ভোট করানো সম্ভব কি না। এ নিয়ে কমিশনকে আদালতে হলফনামা জমা দিতে বলা হয়। ১১ জানুয়ারি এ নিয়ে ফের শুনানি করবে আদালত।

আরও পড়ুন: CNCI campus: পদবী ভুললেন সঞ্চালিকা! ক্যাম্পাসের আগেই উদ্বোধন হয়েছে, মোদির সামনে বললেন মমতা

দীর্ঘ টালবাহানার পর বিধাননগর,আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি—এই চার পুরসভায় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন। ২২ জানুয়ারি ভোটগ্রহণের দিন হিসেবে নির্ধারিত হয়েছে। হাওড়া নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে পরে।

কিন্তু বড়দিন এবং বর্ষবরণের পর থেকে যে ভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে, তাতে ভোট পিছনোর দাবি উঠতে শুরু করেছে। বামেরা জানিয়েছে, এই পরিস্থিতিতে ভোট হলে মারাত্মক বিপদ নেমে আসতে পারে। তাই ভোট আপাতত স্থগিত রাখাই সমীচীন। বিজেপি-রও একই বক্তব্য। করোনা পরিস্থিতিতে ভোট স্থগিত রাখার মতো সদর্থক পদক্ষেপ করা হলে, তাঁদের কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

এর আগে, ২৩ ডিসেম্বর কমিশন আদালতে জানিয়েছিল, ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখলে, তাঁদের আপত্তি নেই। তবে এ ব্যাপারে কমিশন যা সিদ্ধান্ত নেমে, তেমনই হবে বলে জানিয়েছেন তৃমমূল নেতৃত্ব।

সেরা শিরোনাম

News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Jagaddhatri Puja 2026: ৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো
৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
Mamata Banerjee: নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget