এক্সপ্লোর

SIR in West Bengal: ২০০২ সালের তথ্যের ভিত্তিতেই কেন SIR? নির্বাচন কমিশনের হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট

Calcutta High Court: কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ কমিশনের হলফনামা তলব করেছে।

সৌভিক মজুমদার, কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন, অর্থাৎ SIR নিয়ে মামলায় এবার নির্বাচন কমিশনের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ১৯ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। কেন ২০০২ সালের তথ্যের ভিত্তিতে SIR হবে, কেন ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে হবে না, সেই মর্মে আদালতে সওয়াল করেন মামলাকারীর আইনজীবী। সেই নিয়েই কমিশনের হলফনামা চাইল আদালত। (SIR in West Bengal)

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ কমিশনের হলফনামা তলব করেছে। এদিন যে মামলায় এই নির্দেশ দেওয়া হল, তাতে আবেদনকারী জানান, এই যে SIR হচ্ছে, তা ২০০২ সালের তথ্যের ভিত্তিতে কেন হচ্ছে? কেন এই সিদ্ধান্ত গ্রহণ করল কমিশন। ২০০২ সালের তথ্য অনুযায়ী হবে, কেন ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে হবে না? এর প্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য লিখিত আকারে জানতে চাওয়া হয়েছে। (Calcutta High Court)

অন্য দিকে, এদিন শুনানি চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে এও জানানো হয় যে, মামলাকারীর বক্তব্য ঠিক নয়। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ২০০২ সালে শেষ বার SIR হয়েছিল। ফলে সেই ভোটার তালিকা দেখেই SIR-এর গোটা কর্মকাণ্ড, তা সংঘটিত হচ্ছে। ফলে মামলাকালীর বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করে কমিশন। তাদের সেই বক্তব্যই লিখিত আকারে পেশ করতে বলা হয়। 

এদিম মামলাকারীরা আরও জানান, দিকে দিকে BLO-রা হুমকির মুখে পড়ছেন, আক্রান্ত হচ্ছেন। তাঁরা সরকারি কর্মী। তাই তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এ নিয়ে যদিও কোনও নির্দেশ দেয়নি আদালত। বরং ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, এঁরা সরকারি কর্মচারী। তাঁদের কী ভাবে নিরাপত্তা দিতে, হয় তা ভালভাবেই জানে সরকার। তাই আলাদা করে নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। 

মামলাকারীর আইনজীবী বলেন, "আমাদের রাজ্যে এক অভূতপূর্ব পরিস্থিতি। নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকার। আর কোথাও এমন নেই। SIR শুরুর আগে BLO-দের উপর আক্রমণ হচ্ছে। কোনও নির্দেশিকা নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে আজ সময় চাওয়া হয়েছে। পর দিন থাকবেন ওঁরা। কিন্তু মূল কথা, ২০০২ সালের যে তথ্য, তা গৃহীত হবে কি হবে না, ২০২৫ সালের ভোটার তালিকা থেকে তথ্য় নেওয়া হবে কি না। এ নিয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget