এক্সপ্লোর

Jail Security : রাজ্যের সব সংশোধনাগারে জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ আদালতের

Calcutta High Court : সংশোধনাগারে বসে মোবাইলের মাধ্যমে মাদক ব্যবসা চালানোর অভিযোগ ওঠে, যা নিয়ে বিস্ময় প্রকাশ করে যে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী : এক মাসের মধ্যে রাজ্যের সব সংশোধনাগারে (Jails of West Bengal) জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ দিল আদালত। একটি মাদক সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। এ নিয়ে একটি রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 

জেল-নির্দেশ

৪ সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত জেলে জ্যামার (Jammer) এবং ফুল বডি স্ক্যানার (Full Body Scanner) বসাতে হবে। মাদক সংক্রান্ত একটি মামলার শুনানিতে সোমবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।

২০২২-এর অক্টোবরে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে তাজবুল শেখ ও সুকুর মণ্ডল নামে দু-জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জামিনের আবেদনের মামলায় এদিন তাঁদের আইনজীবী আদালতে দাবি করেন, দু-জনকে (তাজবুল শেখ ও সুকুর মণ্ডল) মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। অন্য অভিযুক্তের বয়ানের ভিত্তিতে এই দু-জনকে গ্রেফতার করা হয়। সেই অভিযুক্ত জামিনে আছেন। এই দু-জনের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি। তাই এদের জামিন মঞ্জুর করা হোক। উত্তরে সরকারি আইনজীবী বলেন, ধৃতরা সকলেই মাদক ব্যবসায়ী। জামিন পাওয়া অভিযুক্তের সঙ্গে এই দু-জন ব্যাক্তির যোগাযোগ রয়েছে। সংশোধনাগার থেকে ফোনের মাধ্যমে এরা মাদকের ব্যবসা চালাত। 

একথা শুনেই হতবাক হয়ে যান বিচারপতি বাগচী। তারপর তিনি নির্দেশ দেন, রাজ্যের সমস্ত সংশোধনাগারে জ্যামার ও ফুল বডি ইলেকট্রনিক্স স্ক্যানার বসাতে হবে।
অভিযুক্তদের যখন সংশোধনাগারে নিয়ে আসা হবে, তখন স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করে দেখতে হবে, তাদের কাছে কোন ডিভাইস আছে কি না। রাজ্যের সব সংশোধনাগারে আদালতের নির্দেশ মতো জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানো হল কিনা, সেই বিষয়ে একটি রিপোর্ট, চার সপ্তাহ পর হাইকোর্টে জমা করতে হবে।

অতীতেও একাধিক অভিযোগ

অতীতে জেলে বসে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ একাধিকবার উঠেছে। রবিবারই গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল সম্পর্কে বিস্ফোরক দাবি করেন তারই দলের নেতা কাজল শেখ। এমনকি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জানুয়ারি মাসে আদালতে দাঁড়িয়ে একই দাবি করেছিল সিবিআইও। এই আবহে এদিন অন্য একটি মামলার শুনানিতে সংশোধনাগারে জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ দিলেন বিচারপতি। বিচারাধীন বন্দিদের বিরুদ্ধে সংশোধনাগার থেকে ফোনে কথা বলার অভিযোগ ওঠায় ডিএসপি ডিএনটির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে আদালত। ৪ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন- বাংলার শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর পিছিয়ে দিয়ে ধ্বংস করেছেন, পার্থ প্রসঙ্গে ইডি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget