এক্সপ্লোর

CHC News: এসএসসি আইনের বদলির নিয়মে ‘রদবদল’ কলকাতা হাইকোর্টের

CHC On Transfer Rules:এসএসসি আইনের ‘বদল’ করল কলকাতা হাইকোর্ট। বদলির ক্ষেত্রে একটি নিয়ম পাল্টে দিল।এত দিন ৫ বছরের কম চাকরির মেয়াদকালে বদলি করা যেত না। শারীরিক অসুস্থতার জন্যেও এত দিন বদলি আটকে যেত।

সৌভিক মজুমদার, কলকাতা: এসএসসি আইনের (SSC) ‘বদল’ করল কলকাতা হাইকোর্ট (high court)। বদলির (transfer) ক্ষেত্রে একটি নিয়ম পাল্টে দিল। এত দিন ৫ বছরের কম চাকরির মেয়াদকালে (tenure) বদলি করা যেত না। শারীরিক অসুস্থতার জন্যেও এত দিন বদলি আটকে যেত। বর্ধমানের হামিদা খাতুনের মামলায় সেই নিয়মেরই বদলের নির্দেশ। শারীরিক অসুস্থতা (physical problem) থাকলেও বদলি কার্যকরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৫ বছরের কম চাকরির মেয়াদেও বদলি কার্যকর, নির্দেশ হাইকোর্টের। ৬ সপ্তাহের মধ্যে বদলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, বললেন বিচারপতি। সঙ্গে মন্তব্য,'অসুস্থতা কি ডাকবিভাগে বলে আসে? যে কোনও সময় যে কেউ অসুস্থ হতে পারেন।’

কী বদল?
সাধারণ ভাবে যে নিয়ম রয়েছে তাতে কোনও শিক্ষক স্কুলে যোগ দেওয়ার পর পাঁচ বছরের মধ্যে বদলির আবেদন করতে পারেন না। কিন্তু এসএসসি-র এই নিয়মের বিরুদ্ধেই কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্ধমানের এক শিক্ষিকা। তাঁর যুক্তি ছিল, শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘ পথ পেরিয়ে স্কুলে যোগ দিতে পারছেন না। আসা-যাওয়া মিলিয়ে প্রায় ৪০০ কিলোমিটার পথ তাঁকে অতিক্রম করতে হত, দিতে হত বাড়তি খরচও। ঠিক এই জায়গাতেই অন্য কথা বলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা জানালেন, পাঁচ বছরের আগে বদলি করা যাবে না, এই নিয়ম এই শিক্ষিকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বাড়ির কাছাকাছি কোনও একটি স্কুলে তাঁকে বদলির জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা।

নজির অতীতেও...
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এই জাতীয় আইনকে উপেক্ষা করে অতীতে বদলির নির্দেশ দিয়েছিলেন। দ্বিতীয় বারও এক পথে হাঁটল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, গত সপ্তাহখানেক ধরে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। দুর্নীতির তদন্ত শুরু করে এর মধ্যেই রাজ্যের প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। চলছে জেরা।

 

আরও পড়ুন:শ্রাবণে ভাসবে শহর? রাজ্যের ৩ জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস

সেরা শিরোনাম

Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Rahul Sonia: বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget