এক্সপ্লোর

Weather Today: শ্রাবণে ভাসবে শহর? রাজ্যের ৩ জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather: আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে। মৌসুমী অক্ষরেখা- এর প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

সঞ্চয়ন মিত্র এবং সন্দীপ সরকার, কলকাতা: বৃষ্টির (Rain) আকাল চলেছে দক্ষিণবঙ্গে (South Bengal)। বর্ষায় (Monsoon) কার্যত অধরাই ছিল বৃষ্টি। যদিও এবার সেই খরা কাটতে চলেছে বলেই আশ্বাস। আজ থেকে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে কমবে তাপমাত্রাও, পূর্বাভাসে এমনটাই জানান হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়বে বলেই জানা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকবে। 

পাশাপাশি, আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) ভারী বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার (Alipurduar), এই তিন জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা বালুরঘাটের ওপর দিয়ে গেছে। আজ থেকে তা ক্রমশ নীচের দিকে নামবে। এর প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।                       

আরও পড়ুন, "বান্ধবী ছাড়া জীবন মরুভূমি !" অকপট মদন ; কী বললেন পার্থ-প্রসঙ্গে ? 

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্প বেশি তাই আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে আর্দ্রতার বাড়বাড়ন্তে ভ্যাপসা গরমের জেরে নাজেহাল শহর ও শহরতলি। তবে এই বৃষ্টিতে জুলাইয়ে বৃষ্টির ঘাটতি মিটবে না বলে আবহাওয়া দফতর সূত্রে দাবি।  জুলাই-আগস্টে সাধারণত বৃষ্টির দাপট অনেকটাই বেশি থাকে। কিন্তু এবার সেই বৃষ্টিতেই প্রবল ঘাটতি। উত্তরবঙ্গে বৃষ্টি লাগাতার হতে থাকলেও, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া তেমন প্রবল বর্ষণ এখনও দেখেনি। 

বরং আর্দ্রতার বাড়বাড়ন্তে চরম অস্বস্তি বজায় ছিল শহর ও শহরতলিগুলিতে। তবে এবার ফের বৃষ্টির পূর্বাভাসে কিছুটা স্বস্তি মিলতে পারে। সপ্তাহের শুরুতে বৃষ্টি হলে কাজের ক্ষেত্রে অসুবিধা যেমন রয়েছে তেমন তাপমাত্রা কম থাকলে কিছুটা হলেও গরমের দাপট কমবে বলে আশা করা যাচ্ছে।                  

রবিবার দুপুরে প্রায় এক ঘণ্টা প্রবল বৃষ্টি হয়েছে শহরে। সুকিয়া স্ট্রিট সহ শহরের বেশ কিছু জায়গায় জল জমে যায়। বিঘ্ন ঘটে যান চলাচলেও। 

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget