এক্সপ্লোর

Governor Against Chief Minister: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে রাজ্যপাল, হাইকোর্টে মানহানির মামলা দায়ের

C V Anand Bose: হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই। এবার আদালতের দ্বারস্থ হলেন তিনি। কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন সি ভি আনন্দ বোস।

কলকাতা: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের। আগামীকাল শুনানির সম্ভবনা।  

মানহানির মামলা দায়ের: রাজ্য-রাজ্য়পাল সংঘাতে এবার নতুন মোড়। যার জল গড়াল আদালত পর্যন্ত। গত শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল। সব সীমা  মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়িয়ে গিয়েছেন বলে মন্তব্য করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন বলেও জানিয়েছিলেন। সেই হুঁশিয়ারি এবার বাস্তবায়িত হল। আদালতের দ্বারস্থ হলেন রাজ্য়পাল। এবিষয়ে সি ভি আনন্দ বোস বলেন, "কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেন, তবে তিনি যিনিই হোন, তাঁকে ভুগতে হবে। মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সাথী। আমি সেই হিসাবেই তাঁকে মর্যাদা দিই। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে মানহানির মামলা দায়ের হয়েছে। বাকিটা আদালত বিচার করবে।''

কী বলেছিলেন রাজ্যপাল? 

সম্প্রতি রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মচারী রাজ্য়পালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। এর পাশাপাশি আরও একটি চাঞ্চল্য়কর অভিযোগও ওঠে রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে। তারপর থেকেই মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগে রাজ্য়পালকে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূল। আর উপনির্বাচনের ফল ঘোষণার পর শপথ-টানাপোড়েন চলছে। যা নিয়ে গত বৃহস্পতিবার রাজ্যপালকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওঁর রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তিকলাপ চলছে মেয়েরা যেতে ভয় পাচ্ছে।'' শনিবার, সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঙ্কার দেন সি ভি আনন্দ বোস। রাজ্যপাল বলেছিলেন, "মুখ্যমন্ত্রী হিসাবে ওঁকে আমি সম্মান এবং সমাদর করি। কিন্তু তিনি মনে করেন আমাকে যা ইচ্ছে বলা যায়। এমনকী আমার চরিত্র হননেরও চেষ্টা করেছেন তিনি। আমি আমার চরিত্র সম্পর্কে মমতা বন্দ্য়োপাধ্যায়ের থেকে কোনও কিছু শুনতে রাজি নই। উনি নিজের চরিত্র নিয়ে ভাবুন। আমি এব্যাপারে মুখ খুলতে চাই না। কিন্তু আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললে এবং আত্মমর্যাদায় ক্ষুন্ন হলে কখনই সহ্য করব না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Nabanna: গণ পিটুনিতে ক্ষতিগ্রস্তদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি, আর্থিক সাহায্যের ঘোষণা নবান্নের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget