এক্সপ্লোর

Calcutta High Court: শিক্ষক নিয়োগে দুর্নীতি, সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ হাইকোর্টের

Calcutta High Court: ২৮ ফেব্রয়ারি সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সিবিআই অনুসন্ধানের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা করে রাজ্য সরকার।

সৌভিক মজুমদার, কলকাতা: নবম-দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সিবিআই অনুসন্ধানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। ২৮ ফেব্রয়ারি সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সিবিআই অনুসন্ধানের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা করে রাজ্য সরকার। সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর ২ সপ্তাহ স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ১৪ মার্চ নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার ফের শুনানি।

 

স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলার পর, এবার স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা SLST-তে দুর্নীতির অভিযোগ। আর তাতেই CBI অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এই নির্দেশের পরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। তাতেই ২ সপ্তাহ সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ জারি করা হল। ইতিমধ্যেই গ্রুপ-ডিতে নিয়োগের মামলায় CBI অনুসন্ধানের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

২০১৬ সালে স্টেট লেভেল সিলেকশন টেস্টের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন স্কুলে নবম ও দশম শ্রেণিতে সহকারী শিক্ষক নিয়োগ করা হয়। কিন্তু মেধাতালিকায় না থাকা সত্ত্বেও, অনেকে চাকরি পাননি বলে অভিযোগ।  এই অভিযোগেই কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। যার প্রেক্ষিতে এর আগে SSC-র চেয়ারম্যানের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল হাইকোর্ট। হাইকোর্ট সূত্রে খবর, সেই রিপোর্ট থেকে অভিযোগের সপক্ষে প্রাথমিক তথ্য-প্রমাণ পায় আদালত। যার প্রেক্ষিতে, এদিনের শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার নির্দেশ দেন, SLST-তে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার অনুসন্ধান করবে সিবিআই। ২৮ মার্চ হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে।

এই নির্দেশের বিরোধীতা করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। এদিন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে বলা হয়, খুব গুরুতর অভিযোগের ক্ষেত্রেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে তেমন কোনও ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা মনে করছেন না। এরপর ২ সপ্তাহ সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ জারি করা করে ডিভিশন বেঞ্চ। আগামী ১৪ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: WB Municipal Poll Result 2022: ''তাহেরপুরের বামপন্থীদের স্যালুট জানাই, প্রতিকূলতার মধ্যেও ভোট দিয়েছেন তাঁরা''

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget