এক্সপ্লোর

July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের

TMC Martyrs Day : কালীঘাট তৃণমূলের সভাস্থলের নিরাপত্তা অবিলম্বে সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের।

সৌভিক মজুমদার, কলকাতা : কালীঘাট তৃণমূলের  ( Kalighat TMC ) ২১ জুলাইয়ের ( 21 July ) সভাস্থলের নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট ( Calcutta High Court )। আদালতের অনুমতি নিয়ে কর্মসূচি হওয়া সত্ত্বেও নিরাপত্তা নিয়ে অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। একইসঙ্গে পুলিশকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, অশান্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আদালতও এই অভিযোগে অত্যন্ত বিব্রত বলেও মন্তব্য করেন বিচারপতি। এদিন রাজ্যের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, "আদালতের অনুমতি নিয়ে কর্মসূচি করার ক্ষেত্রেও যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?" আদালত নির্দেশ দিয়েছে, যুগ্ম পুলিশ কমিশনারকে (Joint Commissioner of Police) ব্যক্তিগতভাবে সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করতে হবে।

একুশে জুলাইয়ের আগের রাতে 'কালীঘাট-তৃণমূল'-এর সভাস্থলে হামলার অভিযোগ তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে বসে থাকেন তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে 'কালীঘাট-তৃণমূল'-এর সভাস্থলের কাছে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়, মাইকের তার খুলে দেওয়া হয় বলে তাঁর অভিযোগ। খবর পেয়ে রাতেই সেখানে চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেন, ডেরেক ও ব্রায়েনরা। এরপর সভাস্থলে নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন করে কালীঘাট তৃণমূল।  আবেদনের প্রেক্ষিতে সভাস্থলের নিরাপত্তা অবিলম্বে সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করার ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? প্রশ্ন তুললেন বিচারপতি। তিনি বলেন, অশান্তি হতে পারে এই আশঙ্কা আদালতও প্রকাশ করেছিল। আদালত এই অভিযোগে অত্যন্ত বিব্রত। যুগ্ম কমিশনারকে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেন বিচারপতি। 

মামলার পরবর্তী শুনানি বেলা ১১টা ৩০ মিনিটে হবে। আদালতের নির্দেশের পর পুলিশ প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকেই নজর থাকবে সকলের।  

এদিন সভাস্থল থেকেও এই প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কৃতজ্ঞতা জানাই আলাদতের কাছে। তাদের অনুমতিতে এই মিটিংটা হচ্ছে।

আরও পড়ু ন ২১ জুলাই শুভেন্দুর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল' এখন 'আফশোস' করছেন ফিরহাদ !                        

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Advertisement

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget