এক্সপ্লোর

Para Teacher Recruitment Stopped : 'প্রাথমিকে আপাতত কোনও প্যারা টিচারের নিয়োগ নয়', অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের

Calcutta High Court : প্রাথমিকে প্যারা টিচারদের ১০ শতাংশকে নিয়োগ করা যাবে, বিজ্ঞপ্তি দেয় পর্ষদ। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় উচ্চ প্রাথমিকের বেশ কিছু প্যারা টিচার।

সৌভিক মজুমদার, কলকাতা : 'প্রাথমিকে আপাতত কোনও প্যারা টিচারের নিয়োগ নয়, অন্তর্বর্তী স্থাগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)।
নির্দেশ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের।

প্রাথমিকে প্যারা টিচারদের ১০ শতাংশকে নিয়োগ করা যাবে, বিজ্ঞপ্তি দেয় পর্ষদ। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় উচ্চ প্রাথমিকের বেশ কিছু প্যারা টিচার। সেই মামলার শুনানি ছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। যেখানেই আপাতত প্রাথমিকে প্যারা টিচার বা পার্শ্বশিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা (Para Teacher Recruitment Stopped) জারি হয়েছে।

কী জানিয়েছে আদালত

নিয়োগ দুর্নীতির টালমাটাল পরিস্থিতির মাঝেই রাজ্যে ফের শুরু হয়েছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। তবে আপাতত কোনও পার্শ্বশিক্ষক বা প্যারা টিচার নিয়োগ করা যাবে না বলেই নির্দেশ দিয়েছে আদালত। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ (Justice Subrata Talukdar Bench)।

প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকের বেশ কয়েকজন প্যারা টিচার আদালতের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তাঁদের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়া হোক। যে বিষয়ে তাঁদের পক্ষেই রায় দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। যদিও আদালতের সিঙ্গল বেঞ্চের যে রায়ের বিরুদ্ধে ফের আবেদন করা হয়। ডিভিশন বেঞ্চে করা হয়েছিল যে আবেদন। যার ভিত্তিতেই প্রাথমিকে প্যারা টিচার নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে।                                                                    

আরও পড়ুন- 'বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে' বিস্ফোরক বিচারক গঙ্গোপাধ্যায়

নিয়োগের দাবিতে পথে

এদিকে নিয়োগের দাবিতে ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা। শিয়ালদা থেকে শুরু হয়ে পার্ক সার্কাস পর্যন্ত গেল মিছিল। চাকরিপ্রার্থীদের দাবি, রাজ্যে সাড়ে ৩ লক্ষ শিক্ষকের শূন্যপদ রয়েছে। এছাড়া, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদের সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার। এই সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতেই মিছিলে হাঁটলেন আন্দোলনকারীরা। ২০১৪, ২০১৭ ও ২০২২- এর প্রাথমিক চাকরিপ্রার্থীদের পাশাপাশি, সামিল হলেন নবম, দশম, একাদশ, দ্বাদশের SLST চাকরিপ্রার্থীরাও। নিয়োগের দাবিতে রাজপথে নামলেন খাদ্য দফতর, লাইব্রেরিয়ান, পুলিশের সাব ইন্সপেক্টর, প্রাণিসম্পদ বিকাশ দফতরের চাকরিপ্রার্থীরাও।                                                                         

সেরা শিরোনাম

Sheikh Hasina : বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
West Bengal News Live: কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
Babun On Abhishek: অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় গেলেন কাকু বাবুন বন্দ্যোপাধ্যায়, ভাইপোর বিরুদ্ধে কী অভিযোগ মমতার ভাইয়ের ?
অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় গেলেন কাকু বাবুন বন্দ্যোপাধ্যায়, ভাইপোর বিরুদ্ধে কী অভিযোগ মমতার ভাইয়ের ?
Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দির বিতর্কে ইতি, বাদ পড়ছে 'ধাম' শব্দ, ওড়িশার ধন্যবাদ
দিঘার জগন্নাথ মন্দির বিতর্কে ইতি, বাদ পড়ছে 'ধাম' শব্দ, ওড়িশার ধন্যবাদ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget