এক্সপ্লোর

Justice Abhijit Gangopadhyay :'বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে' বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

Calcutta High Court : 'আমি হাইকোর্টে ২৩ বছর আইনজীবী হিসেবে ছিলাম, ৫ বছর ধরে বিচারপতি, এরকম হাইকোর্টে আগে দেখিনি, এত সাহস কোন দুর্বৃত্তদের, তা খুঁজে বের করতে হবে।' বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়।

কলকাতা : 'বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে, বিচারকদের সন্ত্রস্ত করে নিজেদের পথে আনার চেষ্টা চলছে', বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) বাড়ির সামনে পোস্টার, এজলাসে বিক্ষোভ নিয়ে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay)। 

'আমি হাইকোর্টে ২৩ বছর আইনজীবী হিসেবে ছিলাম, ৫ বছর ধরে বিচারপতি, এরকম হাইকোর্টে আগে দেখিনি, এত সাহস কোন দুর্বৃত্তদের, তা খুঁজে বের করতে হবে। বিচারব্যবস্থাকে এভাবে সন্ত্রস্ত করা যাবে না', পোস্টারকাণ্ডে বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি তাঁর বক্তব্য, 'শুনেছি শাসকদল বলেছে, তারা এরকম কিছু করেনি। কিন্তু কারা করেছে, তাদের আমরা চিনি, কী উদ্দেশ্যে, তা তদন্ত সাপেক্ষ'।

এদিকে এজলাসে প্রবেশে বাধার জেরে অবমাননার রুল জারি করলেন বিচারপতি মান্থা। 'বিচারব্যবস্থায় হস্তক্ষেপ, উচ্ছৃঙ্খল মনোভাব দেখানো হয়েছে', অবমাননার রুল জারি করে মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার 

পোস্টারে দায়ের এফআইআর

বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির কাছে পোস্টার লাগানোর ঘটনায় এফআইআর। এফআইআর দায়ের করল লেক থানা। মামলা করতে চেয়ে আলিপুর আদালতের অনুমতি চায় লেক থানা। অনুমতি পাওয়ার পর এফআইআর দায়ের করল লেক থানার পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু ।

আরও পড়ুন- বিচারপতি মান্থার বাড়ি-এজলাসে বাড়ল নিরাপত্তা, হাইকোর্টের ঘটনাক্রমে ক্রুব্ধ প্রধান বিচারপতি

বিচারপতি মান্থার এজলাস 'বয়কট'

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের। বিচারপতি মান্থার এজলাসের বিচারপ্রক্রিয়ায় বিরত থাকার সিদ্ধান্ত হাইকোর্টের আইনজীবীদের সংগঠনের। সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের । বর্তমান পরিস্থিতিতে আদালতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত, দাবি আইনজীবীদের। সিদ্ধান্ত সম্পর্কে অবগত করা হয়েছে প্রধান বিচারপতিকেও। এই সিদ্ধান্ত বেআইনি, দাবি বার অ্যাসোসিয়েশনের একাংশর। কারণ সাধারণ সভায় সভাপতি, সহ সভাপতি এবং সম্পাদক উপস্থিত ছিলেন না। 

উদ্বেগজনক ঘটনা , প্রতিক্রিয়া সৌগত রায়ের

'হাইকোর্টে যা ঘটছে, তা উদ্বেগজনক, কিন্তু কেন ঘটল, তা খতিয়ে দেখতে হবে, কেন বিচারপতি মান্থার রায় সম্পর্কে মানুষের এত অভিযোগ, তাও খতিয়ে দেখতে হবে। তবে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই', মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 'পরিস্থিতি অসহনীয় হলে মানুষ কখনও পদক্ষেপ নেয়, কেন অসহনীয় হল, সত্যিই অসহনীয় ছিল কিনা, সেটা বিচার করে দেখতে হবে', মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget