এক্সপ্লোর

Calcutta High Court on DA : 'কোন আইনে বিজ্ঞপ্তি ?' বন‍্ধে সামিল হলে কর্মজীবনে ছেদের বিজ্ঞপ্তি নিয়েই প্রশ্ন হাইকোর্টের

Justice Abhijit Gangopadhyay : বিচারপতি গঙ্গোপাধ্য়ায় এদিন এও বলেন যে, DA দিয়ে দিন না, তাহলেই তো আর ঝামেলা হয় না।

সুমন ঘরাই, আশাবুল হোসেন, কলকাতা : 'কোন আইনে এই বিজ্ঞপ্তি ? মহার্ঘ ভাতা দিলেই তো আর ঝামেলা হয় না', মহার্ঘ ভাতার (DA) দাবিতে বন্‍ধ, বদলির নির্দেশের বিরুদ্ধে মামলা শিক্ষকের। আর বন‍্ধে সামিল হওয়ায় বদলির নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ (Stay Order)। 'শোকজের নোটিস আর বদলির নোটিস, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত', ডোমজুড়ের শিক্ষকের করা মামলার ভিত্তিতে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। প্রসঙ্গত, বন‍্ধে সামিল হওয়ার পরেই ডোমজুড় থেকে আমতায় বদলি, চ্যালেঞ্জ করে মামলা হয়।

বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে অংশ নেওয়া এক শিক্ষকের বদলি নিয়ে, এবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার (West Bengal Government)। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় প্রশ্ন করেন, ধর্মঘটে সামিল হলে কর্মজীবনে ছেদ পড়বে বলে বিজ্ঞপ্তি রাজ্য সরকার দেয় কী করে? অন্য়দিকে, এদিনই DA আন্দোলনকারীদের নিয়ে মুখ্য়মন্ত্রীর গলায় শোনা গেছে কার্যত হুঁশিয়ারির সুর।

বকেয়া ডিএ-র দাবিতে, বনধে অংশ নেওয়া শিক্ষকের বদলির নির্দেশ নিয়ে, রাজ্য় সরকারের দিকে কড়া প্রশ্ন ছুড়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সোমবার তিনি জানতে চান, বনধে সামিল হলে কর্মজীবনে ছেদ পড়বে, এই বিজ্ঞপ্তি রাজ্য সরকার কী করে দেয় ? এই বিজ্ঞপ্তি কোন আইনের বলে ? এমনকী, বিচারপতি গঙ্গোপাধ্য়ায় এদিন এও বলেন যে, DA দিয়ে দিন না, তাহলেই তো আর ঝামেলা হয় না।

কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) যেদিন ডিএ সংক্রান্ত মামলায় এই পর্যবেক্ষণ দিল, সেদিনও DA আন্দোলন নিয়ে মুখ্য়মন্ত্রীর গলায় শোনা গেল কার্যত হুঁশিয়ারির সুর। এনিয়ে সিপিএমপন্থী কোঅর্ডিনেশন কমিটিকেও নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'এখনও পিএসসি থেকে সব জায়গায় কোঅর্ডিনেশন কমিটি দখল করে বসে আছে। আমাদের ছেলেরা কোথাও চাকরি পাচ্ছে না, সপ্তাহে দু-তিন করে অফিসের সব কাজ বাদ দিয়ে চার পাঁচ-ঘণ্টা করে যদি রাস্তায় মিছিল করে বেড়ান, তাহলে তো মানুষ পরিষেবা পাবে না। এটায় কী সার্ভিস রুল ব্রেক হচ্ছে না! মিছিল করতে কেউ না করেনি, অফিস টাইমের বাইরে করুন।'

আরও পড়ুন- এজলাস বদলের সঙ্গে জিজ্ঞাসাবাদের কি সম্পর্ক ? হাইকোর্টে অভিষেক-কুন্তল চিঠি মামলায় প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার

আগামীদিনে সরকার এবং আন্দোলনকারীদের এই সংঘাতের জল কোনদিকে গড়ায়, সেটাই দেখার।

আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget